কোচি শিপ ইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৫
কোচি শিপ ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত কমপক্ষে ১৫। সূত্রের খবর, সাগর ভূষণ নামে একটি জাহাজের রক্ষণাবেক্ষণের কাজ চলায় সময় তার ওয়াটার ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে।
কোচি শিপ ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত কমপক্ষে ১৫। সূত্রের খবর, সাগর ভূষণ নামে একটি জাহাজের রক্ষণাবেক্ষণের কাজ চলায় সময় তার ওয়াটার ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে।

কোচি শিপ ইয়ার্ডে রক্ষাণাবেক্ষণের জন্য রাখা ছিল ওএনজিসির ওই জাহাজ। মৃতদের মধ্যে বেশিরভাগই শিপ ইয়ার্ডের শ্রমিক বলে জানা গিয়েছে। মৃত ৫ জনের মধ্যে ২ জন কেরলের বলে জানা গিয়েছে।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দলের সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোচি শিপ ইয়ার্ড কাজ শুরু করেছিল ১৯৭৮ সালে। এই শিপ ইয়ার্ড দেশের সব থেকে বড় জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণের জায়গা।

Click it and Unblock the Notifications