গুজরাটের গ্যাস উৎপাদন সংস্থায় বিস্ফোরণ, মৃত ৬, আহত বহু
শনিবার গুজরাটের বদোদারা জেলার পাদ্রা তালুকায় এক শিল্প ও মেডিক্যাল গ্যাস উৎপাদনকারী সংস্থায় বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ পাদ্রা সংলগ্ন গাভাসাদ গ্রামে এইমস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডে বিস্ফোরণ হয়। এই ঘটনায় বহুজন আহত হয়েছেন এবং তাঁদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচজনের এবং একজন মারা যান হাসপাতালে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন কাজ করছে এবং উদ্ধারকার্য চলছে।












Click it and Unblock the Notifications