'ডুবতে' থাকা জোশীমঠকে বাঁচানো সম্ভব? বৈঠকে মুখ্যমন্ত্রী! ঘটনাস্থলে গবেষকদের বিশেষ টিম
'ডুবতে' থাকা জোশীমঠকে বাঁচানো সম্ভব? বৈঠকে মুখ্যমন্ত্রী! ঘটনাস্থলে গবেষকদের বিশেষ টিম
Joshimath Sinking: ভয়ঙ্কর বিপদের মুখে জোশীমঠ! যে কোনও মুহূর্তে 'ডুবতে' পারে এই এলাকা। একের পর এক জায়গাতে ভয়ঙ্কর ফাটল তৈরি হয়েছে। রাস্তা থেকে বাড়ি সর্বত্র ফাটল। আর অবস্থায় জোশীমঠকে বাঁচাতে অ্যাকশন মোডে সরকার এবং প্রশাসন। আর এই অবস্থা সামনে আসার পরেই বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। অন্যদিকে পরিস্থিতি সামলাতে অবিলম্বে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করতে বলা হয়েছে।

জোশীমঠ জুড়ে একেবারে ভয়ঙ্কর ফাটল
জোশীমঠ জুড়ে একেবারে ভয়ঙ্কর ফাটল তৈরি হয়েছে। যে কোনও মুহূর্তে কয়েশ বাড়ি হারিয়ে যেতে পারে ভুগর্ভে। এই অবস্থায় তড়িঘড়ি নড়েচড়ে বসেছে সরকার। শুক্রবার সকাল থেকে গোটা এলাকা বিশেষজ্ঞ টিম ঘুরে দেখেন। জোশীমঠের প্রত্যেকটি বাড়ি পরীক্ষা করে দেখেন তাঁরা। কীভাবে পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া সম্ভব এই টিম সরকারকে জানাবে বলে খবর। আর সেই মতো সরকার ব্যবস্থা নেবে বলে খবর। তবে ভয়ঙ্কর এই বিপর্যয় থেকে সেখানকার মানুষকে উদ্ধার করাটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

তড়িঘড়ি মানুষকে সরানোর কাজ শুরু
অন্যদিকে তড়িঘড়ি মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে বলে খবর। সবথেকে বেশি ঝুঁকি রয়েছে এমন জায়গা থেকে দ্রুত মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে। বাড়িতে ফাটল দেখা দিয়েছে, এ রকম ৪৭টি পরিবারকে ইতিমধ্যেই আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। এছাড়াও আরও এলাকা থেকে মানুষজনকে সরানোর কাজও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দ্রুত পর্যটকদের সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। পাশাপাশি এলাকাগুলিতে মানুষকে অ্যালার্ট থাকার কথাও বলা হয়েছে প্রশাসনের তরফে।

জরুরি বৈঠকে বসলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী
আর এই ঘটনা সামনে আসার পরেই জরুরি বৈঠকে বসলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী। উত্তরাখন্ডের মুখ্যসচিব, ডিজিপি, বিপর্যয় দফতর সহ সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা উচ্চপর্যায়ের এই বৈঠকে রয়েছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও গাড়ওয়াল ডিভিশন, চামলির জেলাশাসকরাও এই বৈঠকে উপস্থিত রয়েছে বলে খবর। কীভাবে ডুবতে থাকা জোশীমঠকে বাঁচানো সম্ভব তা নিয়েই মূলত আলোচনা এই বৈঠকে হচ্ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ধামী জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে করতে গোটা এলাকা পরিদর্শন করেছেন বলেও খবর।

জোশীমঠের জমি ক্রমাগত বসে যাচ্ছে
মনে করা হচ্ছে ভয়ঙ্কর ভাবে জল তলাতে চলে আসার কারণেই বিপদজ্জনক ভাবে এই ফাটল তৈরি হচ্ছে। তবে এই ঘটনা হঠাত করে নয়! বেশ কিছুদিন ধরেই জোশীমঠের জমি ক্রমাগত বসে যাচ্ছে । এই অবস্থায় ডুবতে থাকা জোশীমঠকে বাঁচানোটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications