আরও মহার্ঘ জ্বালানি তেল! পুজোর মরশুমে কোথায় যাবে দাম, যা বলছেন বিশেষজ্ঞরা
সোমবার মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার পিছু ৯০ টাকা ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার লিটার পিছু যার দাম ছিল ৯০.২২ টাকা। পেট্রোলে মুম্বইয়ের কর সর্বাধিক, ৩৯.১২ %। আর ডিজেলে তেলেঙ্গানায় কর সর্বাধিক, ২৬ %।
সোমবার মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার পিছু ৯০ টাকা ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার লিটার পিছু যার দাম ৯০.২২ টাকা। পেট্রোল ও ডিজেলে কেন্দ্রের শুল্ক যথাক্রমে লিটার পিছু ১৯.৪৮ টাকা এবং ১৫.৩৩ টাকা। এর সঙ্গে যুক্ত হয় রাজ্যগুলির কর। যার মধ্যে পেট্রোলে মুম্বইয়ের কর সর্বাধিক, ৩৯.১২ %। আর ডিজেলে তেলেঙ্গানায় কর সর্বাধিক, ২৬ %।

- দিল্লিতে এদিন পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৮২.২৬ টাকা এবং ডিজেলের দাম ছিল ৭৪.১২ টাকা। পেট্রোল ও ডিজেলে এদিন দিল্লিতে বেড়েছে যথাক্রমে ১৪ পয়সা এবং ১০ পয়সা করে।
- মুম্বইয়ে এদিন পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে লিটার পিছু ৯০.২২ টাকা এবং ৭৮.৬৯ টাকা।
- চেন্নাইতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে লিটার পিছু ৮৬.১৩ টাকা এবং ৭৮.৩৬ টাকা।
- কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে লিটার পিছু ৮৪.৬৮ টাকা এবং ৭৫.৯৭ টাকা।
দিওয়ালির অনেক আগেই মুম্বইয়ে পেট্রোলের দাম তিন সংখ্যায় ছুঁয়ে ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পয়লা সেপ্টেম্বর থেকে মুম্বইয়ে পেট্রোলে বেড়েছে লিটার পিছু ৪.১৩ টাকা আর ডিজেলে বেড়েছে ৩.৯৩ টাকা।












Click it and Unblock the Notifications