ডেঙ্গু, এইডসের মতো করোনার টিকাও কি তবে অধরাই থেকে যাবে? কী বলছেন বিশেষজ্ঞরা
ডেঙ্গু, এইডসের মতো করোনার টিকাও কি তবে অধরাই থেকে যাবে? কী বলছেন বিশেষজ্ঞরা
বিশ্ব জুড়ে করোনার গ্রাস ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। ভাইরাস রুখতে চেষ্টার ত্রুটি রাখছেন না বিজ্ঞানীরা। কিন্তু কোভিড-১৯ এর কার্যকর প্রতিষেধক নিকট ভবিষ্যতেও তৈরী হওয়ার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।সম্প্রতি সিএনএনেএ একটি প্রতিবেদনে বলা হয়, হয়ত এইচআইভি, ডেঙ্গুর মত অনাবিষ্কৃতই থেকে যাবে কোভিড-১৯ এর টিকা।

১০০ টিরও বেশি ট্রায়াল ভ্যাক্সিন গুলির মধ্যে মানবদেহে প্রয়োগ মাত্র দুটির
সারাবিশ্ব এখন চাতকের মত দিন গুনছে এই প্রাণঘাতী ভাইরাসকে দমন করতে পারে এমন প্রতিষেধকের আশায়। কিন্তু, কঠিন সত্য এই যে বর্তমানে ১০০ টিরও বেশি ভ্যাক্সিন ট্রায়াল পর্যায়ে তৈরী হলেও, সেগুলির মধ্যে মানবদেহে প্রবেশ করানো গেছে মাত্র দুটি।

এইডস, ডেঙ্গুর মতো কখনওই কী মিলবে না করোনার ভ্যাকসিন ?
প্রায় ৩.২ কোটি মানুষের মৃত্যু হলেও চার দশক পরে আজও গোটা বিশ্ব অপেক্ষা করছে এইচআইভি ভ্যাকসিনের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, টীকার অভাবে এখনো বছরে প্রায় ৪০০ হাজার মানুষ আক্রান্ত হন ডেঙ্গু জ্বরে। তবে কি সে পথেই হাঁটতে চলেছে এই ভাইরাস?

কিছু কিছু অসুখের প্ররিষেধক তৈরী করা খুবই কঠিন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ডেভিড নবারো বলেন, কিছু কিছু ভাইরাস এর ক্ষেত্রে ভ্যাক্সিন তৈরী করা খুবই কঠিন। আগামীতেও তাই হয়ত আমাদের ভাইরাসের আশঙ্কা নিয়েই বেঁচে থাকতে হবে। তবে এই ভাইরাস সম্পূর্ণভাবে রুখে দেওয়ার মতো ভ্যাক্সিন না হলেও, অন্তত কিছুটা স্বস্তি দিতে পারে এমন ওষুধ খুব তাড়াতাড়ি সামনে আসবে বলেও জানান তিনি।












Click it and Unblock the Notifications