‘লাদাখ থেকে কোনোভাবেই পিছু হটবে না ভারত, মোদীর সফরেই কড়া বার্তা চিনকে’, মত বিশেষজ্ঞদের

মোদীর আচমকা লাদাখ পরিদর্শন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চাপানউতোর। লেহ-র সেনা হাসপাতালের পরিকাঠামো ও বাস্তব অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস। পাশাপাশি আহত জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রীর ফটো সেশন নিয়েও চলছে বিতর্ক। এমতাবস্থায় মোদীর লাদাখ সফরের ফলে চিনের কাছে ভারতের পক্ষে আরও কড়া বার্তা যাবে বলেই মনে করছেন দেশের কৌশলগত ও কূটনৈতিক বিশেষজ্ঞেরা।

মোদীর লাদাখ সফর থেকেই কড়া বার্তা পৌঁছেছে চিনের কাছে, মত বিশেষজ্ঞদের


চিনের আগ্রাসনের জবাবকে ভারত যে সর্বত ভাবে প্রস্তুত তা মোদীর সফরের পরেও আরও স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন তারা। পাশাপাশি এখন যেকোনো মূল্যে চিনকে ঠেকাতে প্রস্তুত ভারতীয় সেনা। এমনকি ভারতীয় ভূখণ্ড গুলির সুরক্ষার ক্ষেত্রে ভারতীয় সেনা আরও দৃঢ় পদক্ষেপ নেবে বলেও মত তাদের। এদিকে লেহ- সেনা হাসপাতালে পৌঁছেই আগ্রাসী চিনকে যোগ্য জবাব দেওয়ায় সেনার প্রশংসা করতে দেখা যায় মোদীকে।

বিশেষজ্ঞদের মতে লাদাখ ইস্যু, দক্ষিণ চিন সাগর এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগ্রাসী সামরিক অবস্থানের জন্য চিন ধীরে ধীরে আন্তর্জাতিক পরিসরেও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বর্তমানে ভারতের এই সংকটময় পরিস্থিতিকে কাজে লাগানোর সময় এসেছে বলেও মত তাদের। এদিকে মোদীর লাদাখ সফরের প্রশংসা করতে দেখা যায় প্রাক্তন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাকেও। তাঁর কথায়, 'মোদীর এই সফর থেকেই চিনের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিচ্ছে ভারত। এখান থেকেই পরিষ্কার পূর্ব লাদাখ থেকে পিছু হটবে না ভারত। ভারতীয় সেনা দক্ষতার সঙ্গে গোটা পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+