কোভ্যাক্সিন ঘিরে বড়সড় পদক্ষেপ বিশেষজ্ঞ প্যানেলের

ভারত বায়োটেকের কোভ্যাক্সিন পেতে পারে আপৎকালে ব্যবহারের ছাড়পত্র। এমনই ইঙ্গিত মিলেছে এক্সপার্ট কমিটির রেকমেন্ডেশনের থেকে। তাদের ছাড়পত্র পেয়েই এদিন ভারত বায়োটেকের এই ভ্যাকসিন পাঞ্জব , কেরলের মতো রাজ্যে গ্রহণযোগ্যতা পেতে অসুবিধেয়ে পড়ে যায়।

কোভ্যাক্সিন ঘিরে বড়সড় পদক্ষেপ বিশেষজ্ঞ প্যানেলের

জানা গিয়েছে, কোভ্যাক্সিনকে ক্লিনিকাল ট্রায়াল মোড থেকে সরিয়ে নেওয়া হবে। যে কমিটি এই বিষয়টি দেখছে, তারা জানিয়েছে কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালে ইতিবাচক ফলাফল এসেছে। এরপর এটি নিয়ে ডিসিজিআই সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় যদি না থাকে,তাহলে ভ্যাকসিন গ্রহণকারীদের কোনও 'কনসেন্ট লেটার' এ স্বাক্ষর করতে হবে না।

এর আগে, কোভ্যাক্সিন ৮১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে অ্যাডভান্স ক্লিনিক্যাল ট্রায়ালে। তবে তা নিয়ে বহু স্বাস্থ্যকর্মী প্রশ্ন তুলেছিলেন । প্রশ্ন ছিল 'ফাইনাল ট্রায়াল' এর আগে এই ভ্যাকসিনের ব্যবহার নিয়ে।

এর আগে, জানুয়ারি মাসে করোনার জেরে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে আপৎকালে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে ট্রায়াল ডেটা নিয়ে তখনও প্রশ্ন থেকে যায়। ভারত বায়োটেক জানিয়েছে এফিশিয়েন্সি ডেটা যা তাদের সংস্থা দিয়েছে তা ২৫,৮০০০ জনের দেহে ভ্যাকসিনেশনের পর এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+