Budget 2022: নির্মলার বাজেটে মহিলাদের জন্যে বড় 'ধামাকা'! কী বলছেন তাঁরা?
Budget 2022: নির্মলার বাজেটে মহিলাদের জন্যে বড় 'ধামাকা'! কী বলছেন তাঁরা?
পাঁচ রাজ্যের ভোটের মুখে দাঁড়িয়ে বাজেট পেশ করবে মোদী সরকার। এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২২-২৩ আর্থিক বছরের জন্যে এই বাজেট পেশ হবে। ভোট ছাড়াও এই মুহূর্তে মোদী সরকারের কাছে দুটি বড় চ্যালঞ্জ। এক করোনার থার্ড ওয়েভ দুই মূল্যবৃদ্ধি। এই দুইয়ে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় মোদী সরকারের এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। ফলে একাধিক চ্যালেঞ্জকে মাথায় রেখেই এই বাজেট তৈরি করা হবে বলে মনে করছেন ওয়াকিবহালমহল।

মহিলাদের দাবি-
নির্মলার বাজেটে দেশের মহিলাদের একটা গুরুত্ব রয়েছে। মহিলাদের একটা বড় অংশ এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে। যদিও মহিলাদের একটা বড় অংশের দাবি, ইনকাম ট্যাক্সে যাতে আরও একটু ছাড় দেওয়ার বিষয়টি সরকার মাথায় রাখুক। তাঁদের দাবি, কর স্ল্যাবে 5.50 লাখ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হোক। বর্তমানে আয়কর স্ল্যাবে মহিলাদের পুরুষদের তুলনায় আলাদা কিছু ছাড় দেওয়া হয় না। ২০১২ সালের আগে ইনকাম ট্যাক্সে মহিলাদের পুরুষদের ক্ষেত্রে অনেক বেশী ছাড় পাওয়া যেত। ফলে সেন্টার্ড ডিডাকশনের সীমা মহিলাদের জন্যে বাড়ানোর দাবি মহিলাদের।
অন্যদিকে হোম লোনের উপর যাতে আরও ছাড় পাওয়া যায় সেদিকে বিশেষ নজর দেওয়ার দাবি জানানো হয়েছে। বর্তমানে মহিলাদের ২ লাখ টাকা পর্যন্ত হোম লোনের উপর কর ছাড় পাওয়া যায়। আর সেই ছাড় বাড়িয়ে যাতে আড়াই লাখ করা হয় সেটাই দাবি একটা বড় অংশের মহিলাদের।

বাজেট ২০২২ আরও কি বলছেন মহিলারা
আগামী ১লা ফেব্রুয়ারি এই বাজেট পেশ হবে। ২০২২-২৩ এর জন্যে এই বাজেট পেশ হবে। এই বাজেটে এবার একাধিক দাবি মহিলাদের। ব্যাপক ভাবে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি, আয়কর স্ল্যাবে বদল, মেকআপ এবং ফ্যাশান প্রোডাক্টের উপর ছাড় ছাড়াও সুরক্ষার বিষয়ে আলাদা বরাদ্দের দাবি মহিলাদের। এই মুহূর্তে মহিলাদের সুরক্ষার বিষয়টি নিয়ে আরও ভাবার প্রয়োজন রয়েছে বলে দাবি মহিলাদের একাংশের। নির্মলা সীতারমণ একজন মহিলা। ফলে অবশ্যই মহিলাদের এই বিষয়টি তিনি বুঝবেন বলেই দাবি একাংশের।

রান্না ঘরে আগুন জ্বলছে!
দেশের একটা বড় অংশ মহিলাকে রান্নাঘর সামলাতে হয়। আর তা সামলে যাবতীয় কাজ করতে হয়। ফলে মহিলাদের দাবি, এবার বাজেটে সরকার এমন কোনও সিদ্ধান্ত নিক যাতে রান্নাঘরে কিছুটা খরচ কমে। গ্যাস সহ একাধিক ক্ষেত্রে ব্যাপক ভাবে দাম বাড়ছে অন্যান্য ক্ষেত্রে। কার্যত আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির কারনে মধ্যবিত্তের খুবই খারাপ। আর সেখানে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে কার্যত মোদী সরকারেরর সারজিকাল স্ট্রাইক দেখতে চাইছেন মহিলারা। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দামেও বড়সড় পদক্ষেপ চাইছেন তাঁরা। এখন দেখার সরকার বাজেটে কি এমন বড় ঘোষণা করেন।












Click it and Unblock the Notifications