বুথ ফেরত সমীক্ষায় বিভক্ত বিহার, ৪টিতে সংখ্যাগরিষ্ঠতা লালু-নীতিশের, ১টিতে এনডিএ-র বাজিমাত
পাটনা, ৬ নভেম্বর : মাঝে আর মাত্র একদিনের অপেক্ষা তারপরই জানা যাবে বিহারের ভবিষ্যত। একমাস ধরে চলা বিহার বিধানসভা নির্বাচনে লালু প্রসাদ যাদব ও নীতিশ কুমারের মহাগাঁটবন্ধন ম্যাজিক দেখাবে না এনডিএ শেষ হাসি হাসবে সেই চূড়ান্ত ফল জানার জন্য আর একটু অপেক্ষা, যদিও এর মধ্যেই বুথ ফেরত সমীক্ষা সামনে চলে এসেছে।
বুথ ফেরত সমীক্ষাগুলির ৬টির মধ্যে ৪টিই দেওয়া হচ্ছে লালু-নীতিশের মহাজোটকে। বাকি ২টির মধ্যে একটি বলছে নয়া ভেল্কি দেখিয়ে শাসনে আসবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ষষ্ঠ ফল বলছে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

এদের মধ্যে নিউজ২৪ চ্যানেলের জন্য টুডেস চাণক্যর সমীক্ষা সবচেয়ে চমকপ্রদ প্রক্ষিপ্ত ছবি। এই সমীক্ষা বলছে মোট ২৪৩ টি আসনের মধ্যে ১৫৫ টি আসন পাবে এনডিএ। যেখানে মহাগাঁটবন্ধন পাবে মাত্র ৮৩টি আসন। বাকি আসনে অন্যান্যরা।
যে চারটি সমীক্ষা ফল নীতিশ-লালু জুটির পক্ষে রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে, নিউজ এক্স চ্যানেলের জন্য সিএনএক্স-এ প্রক্ষিপ্ত ছবি। যেখানে বলা হচ্ছে মহাগাঁটবন্ধন পাবে ১৩৫টি আসন আর এনডির এর ঝুলিতে আসবে ৯৫টি আসন। এবিপি নিউজের এসি নিয়েলসন মহাগাঁটবন্ধনকে দিয়েছে ১৩০টি আসন এবং এনডিএ-কে দিয়েছে ১০৮টি আসন।
এই দুটি ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে নীতিশ খুব আরামেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয় দফার জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। অন্যদিকে বাকি দুটি সমীক্ষার ফল বলছে নীতিশের মহাজোট কোনওমতে জয়ী হবে।
বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ১২২টি আসন। দ্য নিউড নেশনের সমীক্ষা বলছে মহাজোট ১২৫টি আসন পেতে পারে যা প্রয়োজনের তুলনায় মাত্র তিনটি আসন বেশি। অন্যদিকে টাইমস নাও-এ সিভোটার সমীক্ষায় জেডিইউ-আরজেডি-কংগ্রেস জোট পাবে কানায় কানায় ১২২টি আসন।
অন্যদিকে দ্য ইন্ডিয়া টুডে -সিসেরো সমীক্ষা ১২০টি আসন দিচ্ছে এনডিএ জোটকে এবং ১১৭টি আসন দিচ্ছে তাদের বিরোধী জোটকে। এক্ষেত্রে পুরো রাশটা থাকবে ৬টি আসন পাওয়া অন্যান্যদের উপর।
সমীক্ষার ফলে দেখার পর কিন্তু শান্তিতে নেই কোনও জোটই। বিহারের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। টান টান উত্তেজনায় এখন অপেক্ষা ৮ নভেম্বরের (ফল ঘোষণার দিন)। সমীক্ষার ফল মিলে যায় না কি একেবারে ভোলবদল তা জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা তো
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications