Exit Polls 2024: মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রেখে ঝাড়খণ্ডে এনডিএ সরকার, আভাস দিল পিপলস পালস
Exit Polls 2024: লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আসন বেড়েছিল ইন্ডিয়ার। আগের বিধানসভা নির্বাচনগুলিতেও ক্লিন স্যুইপ হয়নি বিজেপির।
তবে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্লিন স্যুইপ করতে চলেছে বলে আভাস মিলল পিপলস পালসের বুথফেরত সমীক্ষায়।

মহারাষ্ট্রে মোট আসন ২৮৮টি। ম্যাজিক ফিগার ১৪৫। জাতীয় ও আঞ্চলিক চ্য়ানেলের সূত্র ধরে পিপলস পালসের বুথফেরত সমীক্ষায় বলা হচ্ছে, মহারাষ্ট্রে এনডিএ পেতে পারে ১৭৫ থেকে ১৯৫টি আসন। মহাবিকাশ অঘাড়ি পেতে পারে ৮৫ থেকে ১১২টি। অন্যান্যরা পেতে পারে ৭ থেকে ১২টি আসন।
পিপলস পালসের বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৪৪ থেকে ৫৩টি আসন। ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ২৫ থেকে ৩৭টি আসন। অন্যান্যরা পেতে পারে ৫ থেকে ৯টি আসন।
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার ৪১। ফলে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট সেই সংখ্যার কাছেও পৌঁছতে পারবে না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ওডিশার পর এবার ঝাড়খণ্ডেও হতে চলেছে বিজেপি সরকার। যা ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উৎসাহিত করবে বিজেপিকে।
২০১৯ সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিতেছিল ৩০টি আসনে, কংগ্রেস পেয়েছিল ১৬টি। রাষ্ট্রীয় জনতা দল পায় ১টি আসন। বিজেপি পেয়েছিল ২৫টি, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক) পায় তিনটি, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ২টি, সিপিআই (এম-এল) লিবারেশন ও এনসিপি পায় ১টি করে আসন। ২টি আসনে জয়লাভ করে নির্দলরা।
২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১০৫টিতে, শিবসেনা জেতে ৫৬টি আসনে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পায় ৫৪টি আসন। কংগ্রেস জিতেছিল ৪৪টি আসনে।












Click it and Unblock the Notifications