Exit Polls 2022: রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষা! পঞ্জাবের ক্ষমতা যেতে চলেছে আপের হাতে
এবার পঞ্জাবের ক্ষমতা যেতে চলেছে আপের (aap) হাতে। রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষায় (exit poll) এমনটাই দেখানো হয়েছে। সেখানে বলা হয়েছে আপ অর্ধেকের বেশি আসনে জয়লাভ করতে চলেছে। তারপরেই সেখানে থাকতে চলেছে কংগ
এবার পঞ্জাবের ক্ষমতা যেতে চলেছে আপের (aap) হাতে। রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষায় (exit poll) এমনটাই দেখানো হয়েছে। সেখানে বলা হয়েছে আপ অর্ধেকের বেশি আসনে জয়লাভ করতে চলেছে। তারপরেই সেখানে থাকতে চলেছে কংগ্রেস (Congress)।

কে কটা আসন পেতে পারে
রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে পঞ্জাবে আপ পেতে পারে ৬২ থেকে ৭০ টি আসন। কংগ্রেস পেতে পারে ২৩-৩১ টি আসন। শিরোমনি অকালি গল পেতে পারে ১৬-২৪ টি আসন। বিজেপি পেতে পারে ১-৩ টি আসন। অন্যরা পেতে পারেন ১-৩ টি আসন।

শতাংশের নিরিখে প্রাপ্ত ভোট
ভোট শতাংশের নিরিখে আপ পঞ্জাবে ৩৫.৬% ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে ২৬.৯ শতাংশ ভোট। শিরোমনি অকালি দল এবং বিজেপি যথাক্রমে ২২.৩% এবং ৭.৭ % ভোট পেতে পারে। অন্যরা ৫.৫% ভোট পেতে পারে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

আসনের অঞ্চল ভিত্তিক ভাগ
- অঞ্চল ভিত্তিক আসন ভাগ করলে মাধা এলাকায় কংগ্রেস পেতে পারে ৬-১০ টি আসন। আপ পেতে পারে ৮-১২ টি আসন। অকালি গল পেতে পারে ৭-১১ টি আসন এবং বিজেপি পেতে পারে ১-৩ টি আসন। অন্যরা সর্বোচ্চ একটি আসন পেতে পারে।
- ২০১৭-র নির্বাচনে এই অঞ্চলের ২৫ টির মধ্যে কংগ্রেস পেয়েছিল ২২ টি। আর অকালি দল দুটি এবং বিজেপি একটি আসনে জয়ী হয়েছিল। কিন্তু আপ কোনো আসন পায়নি।
- দোয়াবা এলাকায় এবার আপ ৫-১০ টি আসন পেতে পারে। কংগ্রেস ৭-১১ টি, অকালি গল ৪-৮ টি, বিজেপি০-৩ টি এবং অন্যরা ০-১ টি আসন পেতে পারে।
- ২০১৭ সালে কংগ্রেস এখানকার ২৩ টি আসনের মধ্যে ১৫ টিতে জয়লাভ করেছিল। তৎকালীন অকালি গল-বিজেপি জোট ৫ টি এবং আপ ২ টি আসনে এবং অন্যরা একটি আসনে জয়ী হয়েছিল।
- মালওয়া অঞ্চলে এবারের সমীক্ষা অনুযায়ী আপ ৪৪-৫৪ টই আসন পেতে পারে। কংগ্রেস ৭-১১টি, অকালি দল ৭-১১ টি, বিজেপি ১-৩ টি এবং অন্যরা ০-১ টি আসন পেতে পারে।
- ২০১৭ সালে কংগ্রেস এখানকার ৬৯ টি আসনের মধ্যে ৪০ টি আসনে জয়ী হয়েছিল। অকালি দল এবং বিজেপি জোট ৮ টি এবং আপ ১৮ টি আসন জিতেছিল। অন্যরা পেয়েছিল ৩ টি আসন।

এবার ভোট পড়েছিল ৭২%
উল্লেখ করা যেতে পারে এবার পঞ্জাবে ভোট পড়েছিল ৭২%-এর মতো। যা ২০১৭-র থেকে প্রায় ৫ শতাংশ কম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications