এক্সিট পোল ২০১৯ : সবকটি সমীক্ষক সংস্থার ফলাফল দেখে নিন একনজরে

২০১৯-এর লোকসভা ভোটে কাদের পাল্লা ভারী।

২০১৯-এর লোকসভা ভোটে কাদের পাল্লা ভারী। ফের কি ক্ষমতায় ফিরবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তথা এনডিএ সরকার? নাকি রাহুল গান্ধীর নেতৃত্বে নয়া উত্থান হবে ইউপিএ জোটের? এছাড়া বিরোধী ইউনাইটেড ইন্ডিয়ার জোটই বা কত আসন পেতে চলেছে। তারা কি সরকার গড়ার মতো অবস্থায় থাকবে? একনজরে দেখে নেওয়া যাক, এক্সিট পোলের সমীক্ষায় সম্মিলিতভাবে কী ফলাফল উঠে আসছে।

রিপাবলিক টিভি ও সি ভোটারের সমীক্ষা

রিপাবলিক টিভি ও সি ভোটারের সমীক্ষা

রিপাবলিক টিভি ও সি ভোটারের সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে। এনডিএ পেতে পারে ২৮৭ টি আসন। এর মধ্যে বিজেপি পেতে পারে ২৩৬ টি আসন। অন্যদিকে ইউপিএ পেতে পারে ১২৮ টি আসন।

টাইমস নাউয়ের সমীক্ষা

টাইমস নাউয়ের সমীক্ষা

টাইমস নাউয়ের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩০৬টি আসন। আর ইউপিএ এবার থেমে যাবে ১৩২-এ। অন্যান্যরা পেতে পারে ১০৪টি আসন।

রিপাবলিক টিভি-জন কি বাত সমীক্ষা

রিপাবলিক টিভি-জন কি বাত সমীক্ষা

রিপাবলিক টিভি ও জন কি বাতের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩০৫ টি আসন। এর মধ্যে বিজেপি পেতে পারে ২৫০ থেকে ২৭০ টি আসন। অন্যদিকে ইউপিএ পেতে পারে ১২৪ টি আসন।

এসি নিয়েলসনের সমীক্ষা

এসি নিয়েলসনের সমীক্ষা

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ র দখলে ম্যাজিক ফিগার ২৭২ টি আসন না থাকলেও, তাদের দখলে থাকতে পারে ২৬৭ টি আসন। অন্যদিকে ইউপিএ পেতে পারে ১২৭ টি আসন বাকি রা ১৪৮ টি আসন দখল করতে পারে।

নিউজ নেশনের সমীক্ষা

নিউজ নেশনের সমীক্ষা

এনডিএ পেতে পারে ২৮২ থেকে ২৯০ টি আসন। ইউপিএ পেতে পারে ১১৮ থেকে ১২৬ টি আসন। অন্যরা পেতে পারে ১৩০ থেকে ১৩৮ টি আসন।

নিউজ ১৮-র সমীক্ষা

নিউজ ১৮-র সমীক্ষা

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৩৩৬টি আসন। কংগ্রেস তথা ইউপিএ-কে দেওয়া হয়েছে মাত্র ৮২টি আসন। তৃণমূল কংগ্রেস, টিডিপি সহ একাধিক দল যারা কেন্দ্রে অ-কংগ্রেসী, অ-বিজেপি জোট সরকার গড়ার জন্য মুখিয়ে রয়েছেন, সেই সমস্ত দল একত্রে ১২৪টি আসন পেতে পারে বলে নিউজ ১৮-র সমীক্ষায় উঠে এসেছে।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষা

এই সমীক্ষা অনুযায়ী, এনডিএ পেতে পারে ৩৩৯-৩৬৫টি আসন। ইউপিএ পেতে পারে ৭৭-১০৮টি আসন। এবং অন্যান্যরা পেতে পারে ৬৯-৯৫টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+