বাম শাসিত কেরলে বিজেপির পদ্ম কুঁড়ি কি ফুটতে পারে! একাধিক সমীক্ষায় কী উঠে আসছে
বাম শাসিত কেরলে বিজেপির পদ্ম কুঁড়ি কি ফুটতে পারে! একাধিক সমীক্ষায় কী উঠে আসছে
১৪০ আসনের কেরল বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার ৭১ টি। তবে সেখানে কংগ্রেস জোট বনাম বাম জোটের লড়াইয়ের মাঝে বিজেপির চিত্রটি রীতিমতো তাৎপর্যপূর্ণ। মূলত বাংলার মতো এবার অসম , কেরলের ভোটেও মেরুকরণের চিত্র দেখা যাচ্ছে সেই জায়গা থেকে এবারের ভোটে কেরলের ছবিটা কেমন দেখা যাক।

কেরলের ভোট
প্রসঙ্গত, রিপাবলিক সিভোটারের সমীক্ষায় দেখা যাচ্ছে রিপাবলিক সি এনএক্সের সমীক্ষা অনুযায়ী এলডিএফ ৭৮ থেকে ৮০ টি আসন পাবে। ইউডিএফ ৫৮ থেকে ৬৪ টি আসন পেতে পারে। তাৎপর্যপূর্ণভাবে লাল দুর্গ বিজেপি পেতে পারে ১ থেকে ৫ টি আসন। বাকিদের ঘর শূন্য থাকবে বলে দাবি করা হচ্ছে।

ইন্ডিয়া টুডে
এদিকে বাম রাজ্য কেরল নিয়ে সমীক্ষা বলছে এলডিএফ পেতে পারে ১০৪ থেকে ১২০ টি আসন। ইউডিএফ পেতে পারে ২০ থেকে ৩৬ টি আসন। বিজেপি পেতে পারে ০ থেকে ২ টি আসনষ বাকিরা ২ টি আসন পাবে।

২০১৬ সালে কেরলের ফলাফল
এর আগে ২০১৬ সালের বিধানসভা ভোটে ১৪০ আসনের কেরলে বামেদের (সিপিআইএম মার্কসবাদী) ৫৯ জন প্রার্থী জয় লাভ করেন। কংগ্রেসের ২১ জন জয়ের স্বাদ পেয়েছেন। বিজেপি সেবার ৯৮ আসনে লড়ে ১ টি আসন দখল করেছিল। এছাড়াও সিপিএম পায় ১৯ টি আসন। মুসলিম লিগ পায় ১৮ টি ও কেরল কংগ্রেস পায় ৫ টি।

পিএমআরকিউয়ের সমীক্ষা
কেরল নিয়ে পিএমআরকিউয়ের সমীক্ষা বলছে এলডিএফ পাবে ৭২ থেকে ৭৯ টি আসন, ইউটিএফ পাবে ৬০ থেকে ৬৬ টি আসন। বিজেপি পেতে পারে খুব জোর ৩ টি আসন। বাকিরা ০ থেকে ১ টি।












Click it and Unblock the Notifications