Exit poll results 2024: এনডিএ-র ফেরার পূর্বাভাস অধিকাংশ সমীক্ষায়! তুলনামূলক ভাল ফল হবে বিরোধীদেরও
এনডিএ ফেরার পূর্বাভাস একাধিক বুথ ফেরত সমীক্ষায়। এনডিএ ৩৫০-এর বেশি আসন জয় করতে পারে বলেও বুথ ফের সমীক্ষাগুলিতে বলা হয়েছে। পোল অফ দ্য পোলসে বলা হচ্ছে এনডিএ পেতে পারে ৩৩৯-৩৫৬ টি আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৫১-১৬৪ টি আসন। অন্যরা পেতে পারে ৩৩.৩৮ টি আসন। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩০৩ টি আসন।
রিপাবলিক পি-মার্ক সমীক্ষায় বলা হয়েছে এনডিএ ৩৫৯ টি আসন নিয়ে সরকার গঠন করতে চলেছে। যেখানে বিরোধী এনডিএ জোট পেতে পারে ১৫৪ টি আসন।

- ইন্ডিয়া নিউজ ও ডি ডায়ানামিক্সের সমীক্ষায় বলা হয়েছে এনডিএ পেতে পারে ৩৭১ টি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে ১২৫ টি আসন, অন্যরা পেতে পারে ৪৭ টি আসন।
- রিপাবলিক ভারত ও ম্যাট্রিজের বুথ ফের সমীক্ষায় বলা হয়েছে এনডিএ ব্লক পেতে পারে ৩৫৩-৩৬৮ টি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে ১১৮-১১৩ টি আসন।
- টিভি ফাইভ তেলেগুর এক্সিট পোলে বলা হয়েছে এনডিএ পেতে পারে ৩৫৯ টি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৫৪ টি আসন। অন্যরা পেতে পারে ৩০ টি আসন।
- অগ্নি নিউজ সার্ভিসের সমীক্ষায় বলা হয়েছে এনডিএ পেতে পারে ২৪২ টি আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ২৬৪ টি আসন এবং অন্যর পেতে পারে ৩৭ টি আসন।
- জন কি বাতের সমীক্ষায় বলা হয়েছে এনডিএ পেতে পারে ৩৬২-৩৯২ টি আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৪১-১৬১ টি আসন, অন্যরা পেতে পাারে ১০-২০টা আসন।
- নিউজ নেশনের এক্সিট পোলে বলা হয়েছে এনডিএ পেতে পারে ৩৪২-৩৭৮ টি আসন এবং ইউপিএ পেতে পারে ১৫৩-১৬৯ টি আসন। অন্যরা পেতে পারে ২১-২৩ টি আসন।
- দৈনিক ভাস্করের সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ পেতে পারে ২৮৫-৩৫০ টি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৪৫-২০১ টি আসন। অন্যরা পেতে পারে ৩৩.৪৯ টি আসন।
- এনডিটিভির এক্সিট পোলে বলা হয়েছে, এনডিএ ৩৫৮ টি আসন পেতে পারে। অন্যদিকে ইন্ডিয়া ব্লক ১৪৮ টি আসন পেতে পারে। অন্যরা পেতে পারে ৩৭ টি আসন।
- ইন্ডিয়া ডিভি-সিএনএক্সের এক্সিট পোলে বলা হয়েছে এনডিএ পেতে পারে ৩৭১-৪০১ টি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে ১০৯-১৩০ টি আসন। অন্যরা পেতে পারে ২৮-৩৮টি আসন।
- লোকপোল-মেগার সমীক্ষায় বলা হয়েছে এনডিএ পেতে পারে ৩২৫-৩৩৫ টি আসন এূং ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৫৫-১৬৫ টি আসন। অন্যরা পেতে পারে ৪৮-৫৫ টি আসন।
- টুডেজ চাণক্য এক্সিট পোলের সমীক্ষায় বলা হয়েছে বিজেপি পেতে পারে ৩৩৫-এর আশপাশে। অন্যদিকে এনডিএ পেতে পারে ৪০০-র আশপাশে আসন। কংগ্রেস ৫০-এর আশপাশে এবং ইন্ডিয়া ব্লক ১০০-র আশপাশে, অন্যরা পেতে পারে ৩৫-এর আশপাশে।
কী বলা হয়েছিল গতবারের এক্সিট পোলে
২০০৯ সালের লোকসভা নির্বাচনের এক্সিট পোলে বলা হয়েছিল এনডিএ-ইউপিএ-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু যখন ফলাফল আসে, তখন দেখা যায় ইউপিএ ২৬২ এবং এনডিএ ১৫৯ টি আসন জিতেছে।
২০১৪ এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনের এক্সিট পোল মোটামুটি সঠিক ছিল। ২০১৪-র নির্বাচনে বিজেপি ২৮২ এবং ২০১৯-এর নির্বাচনে বিজেপি ৩০৩ টি আসন পায়।












Click it and Unblock the Notifications