কংগ্রেসের জেতা ৩ রাজ্যে লোকসভায় কতগুলি আসন থাকবে দখলে! বুথ ফেরত পরিসংখ্যানে চমক

মধ্য ভারতের অন্যতম তিন রাজ্যে কংগ্রেসের ফল ভাল নাও হতে পারে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার গড়ে এমনটাই উঠে এসেছে।

মধ্য ভারতের অন্যতম তিন রাজ্যে কংগ্রেসের ফল ভাল নাও হতে পারে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার গড়ে এমনটাই উঠে এসেছে। এই তিনটি রাজ্য হল মধ্যপ্রদেশ, ছত্তিশগড এবং রাজস্থান। এই তিন রাজ্যের ৬৫ টি আসনের মধ্যে কংগ্রেস ১৩ টি বেশি আসন পাবে না বলেই জানাচ্ছে বিভিন্ন সমীক্ষা। মাস কয়েক আগে বিধানসভা নির্বাচনে এই তিন রাজ্যে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস।

ছত্তিশগড়

ছত্তিশগড়

ডিসেম্বরে হওয়া বিধানসভা নির্বাচনে ৯০ টি আসনের মধ্যে ৬৮ টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। সেখানে দীর্ঘদিনের রমন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপির সরকারের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। কিন্তু লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে সেখানকার ১১ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে সাতটি আর কংগ্রেস পেতে পারে ৪ টি আসন।

রাজস্থান

রাজস্থান

রাজস্থানে বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল কংগ্রেস। বিএসপির সমর্থন নিয়ে সরকার গঠন করে তারা। এরপর জানুয়ারিতে উপনির্বাচনে জিতে তাদের আসন সংখ্যা দাঁড়ায় ২০০-র মধ্যে ১০০টি। লোকসভার বুথ ফেরত সমীক্ষার গড়ে দেখা যাচ্ছে ফলাফলে প্রবল ধাক্কা খেতে পারে কংগ্রেস। রাজ্যের ২৫ টি আসনের মধ্যে ২২ টি আসন পেতে পারে বিজেপি।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছিল বিজেপি ও কংগ্রেসের। ২৩০ টি আসনের মধ্যে ১১৪ টি আসন পেয়েছিল কংগ্রেস অন্যদিকে, বিজেপি পেয়েছিল ১০৯ টি আসন। এসপি ১ টি ও বিএসপি ২ টি আসন পায়। পরে তারা কংগ্রেসকে সমর্থন করে। যদিও কয়েক মাসের মধ্যেই এই ফলের বিপরীত ফল হতে পারে লোকসভা নির্বাচনে। বুথ ফেরত সমীক্ষার গড়ে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের ২৯ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩ টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+