বিজেপির সম্ভাব্য আসন কত, কী জানাচ্ছে নিউজ নেশনের বুথ ফেরত সমীক্ষা
ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। অন্য সব এক্সিট পোলের মতো নিউজ নেশনের সমীক্ষায়ও এই তথ্য উঠে এসেছে।
ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। অন্য সব এক্সিট পোলের মতো নিউজ নেশনের সমীক্ষায়ও এই তথ্য উঠে এসেছে। তারা জানাচ্ছে, এনডিএ পেতে পারে ২৮২ থেকে ২৯০ টি আসন। ইউপিএ পেতে পারে ১১৮ থেকে ১২৬ টি আসন। অন্যরা পেতে পারে ১৩০ থেকে ১৩৮ টি আসন।

সমীক্ষায় ভোট শতাংশের তথ্যও জানাচ্ছে নিউজ নেশনের সমীক্ষা। তারা বলছে বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ ভোট। ইউপিএ পেতে পারে ৩০ শতাংশ ভোট। ন্যরা পেতে পারে ৩০ শতাংশ। আর নোটায় যেতে পারে ২ শতাংশ ভোট।
নিউজ নেশনের তরফে এই সমীক্ষা চালাতে প্রায় ৪০ হাজার মানুষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।












Click it and Unblock the Notifications