এক্সিট পোল ভুল, রয়েছে তার টাটকা নজির! নির্বাচনী ফলাফলে বিজেপি ফেরে ক্ষমতায়
এক্সিট পোল নিয়ে উৎসাহী বিজেপি নেতা-কর্মী সমর্থকরা। কেননা প্রায় সব সংস্থার করা এক্সিট পোল বলেছে বিজেপির নেতৃত্বাধীন এডিএ সহজ জয় পাবে। পোল অফ দ্য পোলসে বলা হচ্ছে, এনডিএ পেতে পারে ৩৩৯-৩৫৬ টি আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৫১-১৬৪ টি আসন। অন্যরা পেতে পারে ৩৩-৩৮ টি আসন। এই অনুমান যদি সত্যি হয়, তাহলে পরপর তিনবারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি। পরপর তিনবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। তিনি জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে ফেলবেন।
কিন্তু এমনই এক এক্সিট পোল বলেছিল উত্তর প্রদেশে ক্ষমতায় ফিরবে সমাজবাদী পার্টি। কিন্তু এক্সিট পোলের অনুমানকে ভুল প্রমাণিত করে ২০১৭ সালে উত্তর প্রদেশে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ।

সমাজবাদী পার্টি ২০১২ সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল। ফলে পাঁচ বছর পরে ২০১৭-তেও তারা ফিরতে চলেছে। জোট সরকার গঠন নিয়ে এক্সিট পোলের অনুমানে তারা খুশিই ছিল। তবে এক্সিট পোলে বিজেপি কত আসন পেতে পারে তা নিয়ে ভিন্নমত ছিল। প্রায় সব এক্সিট পোলে বলা হয়েছিল বিজেপি একক বৃহত্তম দল হবে।
২০১৭ সালে সিএনএন-আইবিএন এক্সিট পোল বলেছিল, বিজেপি ১৮৫ টি আসন নিয়ে বৃহত্তম দল হবে। তবে রাজ্যে সরকার গঠনের জন্য তাদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। এক্সিট পোলে বলা হয়েছিল সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট ১২০ টি আসন পেতে পারে। অন্যদিকে বহুজন সমাজ পার্টি পেতে পারে ৯০ টি আসন।
কিন্তু যখন নির্বাচনের ফল প্রকাশিত হয়, তখন দেখা যায় সেই ফল এক্সিট পোলের অনুমানের থেকে আলাদা। কারণ বিজেপি ২০১৭ সালে উত্তর প্রদেশে ৩০০-র বেশি আসনে জয়ী হয়। যেখানে সমাজবাদী পার্টি ও বিএসপি অপ্রত্যাশিত পরাজয়ের মুখোমুখি হয়। বিএসপি পায় মাত্র ১৯ টি আসন।
খানিকটা ২০২১-এর বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রেও প্রযোজ্য। এক্সিট পোলে তৃণমূল ক্ষমতায় ফিরবে বলা হলেও বলা হয়েছিল নেক টু নেক ফাইট হবে। কিন্তু ফল বেরনোর পর দেখা যায়, বিজেপি ৭৭-এ গিয়ে থমকে গিয়েছে। আর তৃণমূল ২১০ পার করে গিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications