গুজরাত কার দখলে, কী বলছে ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা
বিধানসভা ভোটে সবার নজর গুজরাতের দিকে। কেননা প্রধানমন্ত্রী এবং বিজেপির সভাপতি দুজনেই গুজরাতের। গত ২২ বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষার হিসেবে গুজরাতেও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি
বিধানসভা ভোটে সবার নজর গুজরাতের দিকে। কেননা প্রধানমন্ত্রী এবং বিজেপির সভাপতি দুজনেই গুজরাতের। গত ২২ বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষার হিসেবে গুজরাতেও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

গুজরাতে বিধানসভা আসনের সংখ্যা ১৮২ টি। ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস গ্রুপের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে গুজরাতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তারা পেলে পারে ৯৯ থেকে ১১৩টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ৬৮ থেকে ৮২ টি আসন। অন্যরা পেতে পারে ১ থেকে ৪ টি আসন।
বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২৭ টি মার্জিনাল সিটই জিতে যেতে পারে কংগ্রেস। মাত্র ১ থেকে ২ শতাংশ ভোটের তফাতেই এই আসনগুলির নিষ্পত্তি হবে বলে জানাচ্ছে বুথ ফেরত সমীক্ষা।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস গ্রুপের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী শতাংশের হিসেবে গুজরাতে বিজেপি পেতে পারে ৪৭ শতাংশ ভোট। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট। অন্যরা পেতে পারে ১১ শতাংশ ভোট।
গুজরাতের সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলে বিজেপি ও কংগ্রেসের কড়া টক্করের পূর্বাভাস দেওয়ার হয়েছিলে ইন্ডিয়া টুডের আগেকারের পূর্বাভাসে। বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে এই এলাকায় বিজেপি পেতে পারে ২৫ থেকে ৩১ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ২৩ থেকে ২৯ টি আসন।












Click it and Unblock the Notifications