বিজেপির কাছে জমি হারাচ্ছে শিবসেনা! বুথ ফেরত সমীক্ষার তথ্য ঘিরে শরিকি 'টানাপোড়েন'
বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে, এবারও মহারাষ্ট্রে অনেকটাই এগিয়ে থাকতে চলেছে বিজেপি শিবসেনা জোট।
বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে, এবারও মহারাষ্ট্রে অনেকটাই এগিয়ে থাকতে চলেছে বিজেপি-শিবসেনা জোট। আবার এই জোটের মধ্যে শিবসেনা বিজেপির থেকে কম আসন পেতে পারে। এমনটাই সমীক্ষায় উঠে এসেছে। তাহলে কি বিজেপির কাছে জমি হারাচ্ছে শিবসেনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা শিবসেনার
এবারের নির্বাচনে মহারাষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে শিবসেনা প্রতিদ্বন্দ্বিতা করেছিল ২৩ টি আসনে, আর বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল ২৫ টি আসনে।

বুথ ফেরত সমীক্ষা
ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে, বিজেপি ২৫ টি আসনের মধ্যে জিততে পারে ২০ টি আসন। তাদের স্ট্রাইক রেট ৮০%। কিন্তু শিবসেনা ২৩ টির মধ্যে জিততে পারে ১৪ টি আসন, তাদের স্ট্রাইক রেট ৬০.৮%।
রিপাবলিক টিক্ষি জন কি বাত তাদের সমীক্ষায় দেখিয়েছে বিজেপি ২১ টি আসন জিততে পারে। অন্যদিকে শিবসেনা জিততে পারে ১৭ টি আসন। সকাল সাম-এর সমীক্ষায় দেখানো হয়েছে বিজেপি মহারাষ্ট্রে জিততে পারে ১৯ টি আসন আর শিবসেনা জিততে পারে ১০ টি আসন।

২০১৪-র ফল
২০১৪-র নির্বাচনে বিজেপি জিতেছিল ২৩ টি আসনে আর শিবসেনা জিতেছিল ১৮ টি আসনে। এনডিএ-র অপর দল স্বাভিমানী শ্বেতকারী সংঘটন জিতেছিল ১ টি আসন। সব মিলিয়ে ৪৮ টির মধ্যে এনডিএ পেয়েছিল ৪২ টি আসন।

বুথ ফেরত সমীক্ষার থেকে ভাল ফলের আশা শিবসেনার
নাম প্রকাশে অনিচ্ছুক শিবসেনার এক সাংসদ জানিয়েছেন, ২৩ টি আসনের মধ্যে শিবসেনা ২০ থেকে ২১ টি আসনে জয়ী হবে। দলের অপর এক সাংসদের দাবি তারা কমপক্ষে ১৭ টি আসনে জয়ী হবেন। মুম্বই দক্ষিণ, মাভাল, রায়গড় আসন নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করা হয়েছে তাদের তরফে।

নির্বাচনের সাফল্যে বিজেপির থেকে পিছিয়ে শিবসেনা
নির্বাচনী সাফল্যে বিজেপির থেকে পিছিয়ে পড়ে শিবসেনা। দুদল ১৯৮৯ থেকে জোট করেছে মহারাষ্ট্রে। কিন্তু গত ১৫ বছরে বিজেপির রাজনৈতিক বৃদ্ধি শিবসেনার থেকে অনেকটাই বেশি। ২০০৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের হার ছিল ৪৯ শতাংশ। অন্যদিকে শিবসেনার সাফল্যের হার ছিল ৩৯ শতাংশ। ২০০৯ সালে এই সাফল্যের হার আরও নেমে আসে। বিজেপি ও শিবসেনার সাফল্যের হার নেমে আসে যথাক্রমে ৩৯ এবং ২৭.৫ শতাংশ। ২০১৪ সালে দুদল আলাদা ভাবে লড়াই করে।
সেখানে বিজেপির সাফল্যের হার ছিল ৪৭.৫ শতাংশ আর সেনার সাফল্যের হার ছিল ২২ শতাংশ।
২০০৪ এবং ২০০৯-এর লোকসভা নির্বাচন বাদ দিলে ২০১৪-র লোকসভা নির্বাচনের বিজেপির সাফল্যের হার বেশি ছিল শিবসেনার থেকে। ২০১৪-তে ২৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। স্ট্রাইক রেট ৯৫.৮ %। অন্যদিকে ২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শিবসেনা জয়ী হয় ১৮ টি আসনে। স্ট্রাইক রেট ৯০%।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications