ওড়িশা বিধানসভার দখল কি নিজের হাতেই রাখতে পারবে বিজেডি? কী বলছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা

এক্সিট পোলের গড় থেকে দেখা যাচ্ছে ওড়িশায় বিজেপি বিজেডির লড়াই হলেও ক্ষমতায় ফিরতে পারেন বিজু জনতা দলের নবীন পট্টনায়েক।

এক্সিট পোলের গড় থেকে দেখা যাচ্ছে ওড়িশায় বিজেপি ও বিজেডির লড়াই হলেও ক্ষমতায় ফিরতে পারেন বিজু জনতা দলের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তবে তাঁর দলের আসন সংখ্যা কমবে বলেই জানাচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। ওড়িশা বিধানসভার আসন সংখ্যা ১৪৭। এক্সিট পোলের গড় জানাচ্ছে প্রায় ৮৫টি আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে পারেন নবীন পট্টনায়েক।

কনক নিউজ

কনক নিউজ

কনক নিউজের বুথ ফের সমীক্ষায় দেখা যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি পেতে পারে ৮৫ টি আসন। বিজেপি পেতে পারে ২৫ টি আসন। অন্যরা পেতে পারে ২৪ টি এবং কংগ্রেস পেতে পারে ১২ টি আসন।

নিউজ এইটটিন ওড়িশা

নিউজ এইটটিন ওড়িশা

নিউজ এইটটিন ওড়িশার এক্সিট পোলেও দেখানো হয়েছে বিজেডি পেতে পারে ৮৫ টি আসন। তবে এক্ষেত্রে বিজেপিকে ২৬ টি আসন দেওয়া হয়েছে। অন্যরা পেতে পারে ২৪ টি আসন। আর কংগ্রেস পেতে পারে ১১ টি আসন।

২০১৪ সালে ওড়িশা বিধানসভার ফল

২০১৪ সালে ওড়িশা বিধানসভার ফল

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেডি পেয়েছিল ১১৭ টি আসন। কংগ্রেস পেয়েছিল ১৬ টি আসন। বিজেপি পেয়েছিল ১০টি আসন। নির্দল ২ টি, সিপিএম ১ টি এবং সমতা ক্রান্তি দল পেয়েছিল ১ টি আসন।

ওড়িশায় বিধানসভা ও লোকসভা নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী মোদী ওড়িশা সফর করেছিলেন ১০ বার, আর বিজেপি সভাপতি গিয়েছিলেন ১৮ বার। এছাড়াও প্রায় ৫০ জন জাতীয় পর্যায়ের বিজেপি নেতা বিভিন্ন সময়ে ওড়িশা সফর করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+