Assembly Election Exit Polls 2024: কার হাতে মহারাষ্ট্র-ঝাড়খণ্ড? ইঙ্গিত মিলবে সাড়ে ৬টার পরেই

Assembly Election Exit Polls 2024: মহারাষ্ট্র (Maharashtra Election Exit Polls 2024) এবং ঝাড়খণ্ডের (Jharkhand Assembly Election Exit Polls 2024) দ্বিতীয় দফার নির্বাচন চলছে। এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছে। দুই রাজ্যেই বুথের সামনে ভোটারদের লাইন চোখে পড়ার মতো। বিশেষ করে মুম্বই'তে ভোট দিচ্ছেন বলিউডের তারকারা।

ইতিমধ্যেই ভোট দিয়েছেন বলিউড তারকা রাজকুমার রাও, অক্ষয় কুমার, ফারহান আখতার থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সচিন তেণ্ডুলকরও। অন্যদিকে ঝাড়খণ্ডেও এদিন সকালেই ভীওট দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এছাড়াও শাসক-বিরোধী দলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীরাও ভোটের লাইনে। বর্তমানে গোটা দেশের নজরে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন (Assembly Election Exit Polls 2024)।

Assembly Election Exit Polls 2024

  • Assembly Election Exit Polls 2024: ২৮৮ টি আসনে ভোট হচ্ছে

মহারাষ্ট্রের মোট ২৮৮ টি বিধানসভা আসনেই আজ বুধবার ভোট হচ্ছে। প্রথম দফাতেই ভোট ( (Maharashtra Election) হচ্ছে। সকাল ৭ টা থেকে ভোট শুরু হয়েছে। যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। গোটা ভোট প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ এবং অবাধ ভোট করানোটাই বড় চ্যালেঞ্জ কমিশনের সামনে। কমিশনের নির্দেশ অনুসারে, বুথ ফেরত সমীক্ষা অর্থাৎ Assembly Election Exit Polls 2024 নির্বাচন মিটে যাওয়ার পরেই আসবে।

  • Assembly Election Exit Polls 2024: দ্বিতীয় দফায় ভোট হচ্ছে ঝাড়খণ্ডে

গত ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন ((Jharkhand Assembly Election) হয়। আজ বুধবার দ্বিতীয় দফার ভোট হচ্ছে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তা চলবে।ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) মধ্যে জোর টক্করের সম্ভাবনা। যদিও শেষমেশ কি সেদিকেই নজর সবার।

  • Assembly Election Exit Polls 2024: ভোট শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যে এক্সিট পোল নয়

ভোট চলাকালীন এক্সিট পোল প্রকাশ করা যায় না। এমনকি ভোট শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যেও এক্সিট পোল নয়। ১৯৫১ ধারার ১২৬-এ অনুসারে এই এই পদক্ষেপ। পোলস্টার এবং সংবাদমাধ্যমগুলি আজ ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকেই এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করবে। তবে এটি কখনই চূড়ান্ত নয়, সমীক্ষার উপর ভিত্তি করে প্রকাশিত করা হয়। আগামী ২৩ নিওভেম্বর ফল প্রকাশ করা হবে।

এক্সিট পোল দেখতে নজর রাখুন ওয়ান ইন্ডিয়া বাংলার এই ওয়েবসাইটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+