অন্ধ্রপ্রদেশের বিধানসভায় ফের কি ক্ষমতায় ফিরছেন চন্দ্রবাবু! কী বলছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা

কোনও এক্সিট পোলে দেখানো হয়েছে ফের ক্ষমতায় ফিরতে পারে টিডিপি। আবার কোনও সমীক্ষায় দেখানো হয়েছে, ক্ষমতায় আসতে পারে রাজ্যে মূল প্রতিপক্ষ ওয়াইএসআর কংগ্রেস।

কোনও এক্সিট পোলে দেখানো হয়েছে ফের ক্ষমতায় ফিরতে পারে টিডিপি। আবার কোনও সমীক্ষায় দেখানো হয়েছে, ক্ষমতায় আসতে পারে রাজ্যে টিডিপির মূল প্রতিপক্ষ ওয়াইএসআর কংগ্রেস। এদিকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মন্তব্য, মানুষের মনের কথা জানতে ব্যর্থ এক্সিট পোল। এবারও অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় আসবে তেলেগু দেশম পার্টি। এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

ইন্ডিয়া টুডে

ইন্ডিয়া টুডে

ইন্ডিয়া টুডের এক্সিট পোলে দেখা যাচ্ছে ১৭৫ টি আসনের মধ্যে ১৩০ থেকে ১৩৫ টি আসন পেতে পারে জগনমোহন রেড্ডি ওয়াইএসআর কংগ্রেস। টিডিপি পেতে পারে ৩৭ থেকে ৪০ টি আসন। এক্ষেত্রে কংগ্রেস কিংবা বিজেপিকে কোনও আসন দেওয়া হয়নি।

আরজি ফ্ল্যাশ

আরজি ফ্ল্যাশ

আরজি ফ্ল্যাশের এক্সিট পোলে টিডিপিকে ৯০ থেকে ১০০ টি আসন দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়াইএসআর কংগ্রেসকে দেওয়া হয়েছে ৬৫ থেকে ৭৯ টি আসন।

লাগাদপতি রাজা গোপাল

লাগাদপতি রাজা গোপাল

লাগাদপতি রাজা গোপালের এক্সিট পোলে দেখানো হয়েছে, টিডিপি পেতে পারে ৯০ থেকে ১১০ টি আসন। ওয়াইএসআর কংগ্রেস পেতে পারে ৬৫-৭৯ টি আসন। অন্যরা পেতে পারে ১-৫ টি আাসন।

মিশন চাণক্য

মিশন চাণক্য

মিশন চাণক্যও এগিয়ে রাখছে ওয়াইএসআর কংগ্রেসকে। তাদের সমীক্ষা অনুযায়ী, ওয়াইএসআর কংগ্রেস পেতে পারে ৯১ থেকে ১০৫ টি আসন। আর টিডিপি পেতে পারে ৫৫ থেকে ৬১ টি আসন। অন্যরা পেতে পারে ৫-৯ টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+