Exit Poll Delhi: দিদির মমতার 'আশীর্বাদ' কাজে আসবে না কেজরির? দিল্লির মসনদে ঝড় তুলবে বিজেপি! বড় ইঙ্গিত সমীক্ষায়

Exit Poll Delhi 2025: খেলা ঘুরতে চলেছে রাজধানীর ময়দানে! এবার তাহলে বিজেপির 'ম্যাজিক' দেখবে দিল্লির মানুষ।। অন্তত এমনটাই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষা। আজ বুধবার মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হয় দিল্লির ৭০ টি বিধানসভায়। কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসলেও বড় কোনও ঘটনার খবর নেই। দীর্ঘ সময় ধরে দিল্লির মসনদে রাজ করেছে আম আদমি পার্টি। এবারও রাজধানীর মসনদে বসতে একেবারে কোমর বেঁধে লড়াই'য়ে নামে কেজরিওয়ালের দল।

অন্যদিকে বিজেপি এবং কংগ্রেসও একেবারে ৭০ আসনে যোগ্য লড়াই দিয়েছে। যদিও শেষ পর্যন্ত কে জয়ী হবে, তার আগাম পূর্বাভাস (Exit Poll Delhi 2025) মিলতে পারে এদিনের এক্সটি পোলের সংখ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা এখন সেদিকেই তাকিয়ে।

Exit Poll Delhi 2025

Exit Poll Delhi 2025: ঝটকা লাগতে পারে আপের

আবগারি দুর্নীতি সহ একাধিক কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে আম আদমির পার্টির বিরুদ্ধে। কেজরিওয়াল সহ একাধিক প্রথম সারির নেতা জেলে কাটিয়েছেন। ফলে এই নির্বাচনে আপের কাছে ছিল অনেক বেশি চ্যালেঞ্জ। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত এবার দিল্লির মানুষ আপের উপর ভরসা রাখতে পারছে না।

matrize এর বুথ ফেরত সমীক্ষা (Exit Poll Delhi 2025) অনুযায়ী, বিজেপি ৩৫ থেকে ৭০ টি আসন পেতে পারে। অন্যদিকে ৩২ থেকে ৩৭ টি আসন পেতে পারে আপ। অন্যদিকে কংগ্রেস শূন্য থেকে একটা আসন পেতে পারে বলে বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত। ৭০ টি আসনে ম্যাজিক ফিগার ৩৬।

Exit Poll Delhi 2025: গতবারের বুথ ফেরত সমীক্ষা?

গতবার অর্থাৎ ২০২০ সালের এক্সিট পোলের (Exit Poll Delhi 2025) সবটাই আম আদমি পার্টির পক্ষে ছিল। যার প্রভাব দেখা গিয়েছিল ফলাফলেও। গতবার এবিপি সি ভোটার বুথ ফেরত সমীক্ষা করেছিল। যেখানে আম আদমি পার্টি ৪৯ থেকে ৬৩ টি আসন পাবে বলে অনুমান করেছিল। কার্যত তা মিলেছিল।

গত বিধানসভা নির্বাচনে ৭০ থেকে ৬২ টি আসন পায় আম আদমি পার্টি। এর বাইরে ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা করে। যেখানে আপ ৫৯ থেকে ৬৮টি আসনে জিততে পারে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+