Exit Polls: গোয়াতে ফের ঘর ভাঙানোর ছক কষছে বিজেপি? মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চায় মণিপুর

কলকাতা থেকে গোয়া দখলের ডাক দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি ছিল, নয় গোয়াতে তৃণমূল ক্ষমতা দখল করবে না হয় প্রধান বিরোদী শক্তি হবে। কার্যত বুথ ফেরত সমীক্ষা বলছে, গোয়াতে বড় ভূ

কলকাতা থেকে গোয়া দখলের ডাক দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি ছিল, নয় গোয়াতে তৃণমূল ক্ষমতা দখল করবে না হয় প্রধান বিরোদী শক্তি হবে। কার্যত বুথ ফেরত সমীক্ষা বলছে, গোয়াতে বড় ভূমিকা নিতে চলেছে তৃণমূলই।

মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চায় মণিপুর

শুধু তাই নয়, রীতিমত চাপ বাড়তে চলেছে বিজেপির। যদিও সে রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, গোয়াতে আগামী পাঁচ বছরের জন্যে ফের ফিরছে বিজেপিই।

সংখ্যাগরিষ্ঠ থাকা স্বত্বেও খেলা ঘোরায় বিজেপি!

২০১৭ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ১৩টি আসন জিতে ছিল। কিন্তু কংগ্রেস ১৭টি আসনে জিতেছিল। নির্বাচনে সবথেকে বড় পার্টি হিসাবে মনোনীত হয়েও কংগ্রেস সরকার বানাতে পারেনি সে রাজ্যে। সে রাজ্যে সরকার তৈরি করতে হলে যে কোনও রাজনৈতিক দলকেই ২১টি আসন পেতেই হবে।

গত নির্বাচনে এনসিপি একটি আসনে লড়াই করেছিল। নির্দল তিনটি আসনে জয় লাভ করেছিল। MAG এবং GFP তিনটি করে গোয়া বিধানসভায় আসনে জয় পেয়েছিল। কার্যত সবাইকে নিয়েই মহাজট তৈরি করেন মনোহর পারিক্কর। আর তা করে সরকার গঠন করে।

সাবধানী কংগ্রেস!

ভোট চলাকালীনই বেশ কয়েকটি সমীক্ষা হয়। আর তাতে স্পষ্ট যে গোয়াতে রীতিমত বিজেপিকে চাপে ফেলতে পারে কংগ্রেস। ওই সমীক্ষায় দাবি করা হয় যে বিজেপি এবার ১৪ থেকে ১৮টি আসন পেতে পারে। কংগ্রেস গোয়াতে থেকে ১০ থেকে ১৪টি আসন পেতে পারে। আর সেটাই বড় ফ্যাক্টার হতে পারে বিজেপির কাছে।

এছাড়াও অন্যান্য কয়েকটি করে আসন পেতে পারে। আর এই পূর্বাভাস সামনে আসার পরেই ছক কষতে শুরু করেছে কংগ্রেস। যেভাবেই হোক ২০১৭ সালের ভুল আর যাতে না হয় সেদিকেই নজর।

বড় ভূমিকা নেবে তৃণমূল

এবার গোয়াতে বড় ফ্যাক্টার তৃণমূল হতে পারে। অন্তত তেমনটাই ইঙ্গিত India Today - Axis My India বুথ ফেরত সমীক্ষাতে। সমীক্ষা অনুযায়ী মোট আসন ৪০টির মধ্যে কংগ্রেস এবং গোয়া ফরওয়ার্ড পার্টি জোট পেতে পারে ১৫ থেকে ২০টি আসন। সেখানে বিজেপি পেতে পারে ১৪ থেকে ১৮টি আসন। অন্যান্য দুটি।

তবে সরকার গঠনের ক্ষেত্রে বড় ফ্যাক্টার হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। Axis My India বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী প্রথমবারের ভোটে লড়ে তৃণমূল এবং এমজিপি জোট ৪ থেকে পাঁচটি আসন পেতে পারে। এক্ষেত্রে জোট হলে বড়সড় ধাক্কা বিজেপির কাছে নিশ্চিত।

সরকার গঠনে আত্মবিশ্বাসী-

গোয়াতে বিজেপিই সরকার গঠন করবে! সমীক্ষার পূর্বাভাস উড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী সাওয়ান্ত। তাঁর দাবি, দল আমার উপর ভরসা রেখেছে। আর তা যেভাবেই হোক বজায় রাখবই। তাঁর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা! তাহলে কি ফের ঘর ভাঙানোর খেলায় নামছে বিজেপি?

মণিপুর স্পষ্ট জয় বিজেপির-

মণিপুর স্পষ্ট জয় বিজেপির-

পাঁচ রাজ্যের ভোটের মধ্যেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল উত্তর পূর্বের এই ছোট রাজ্য। Axis My India বুথ ফেরত সমীক্ষা বলছে ৩৩ থেকে ৪৩টি আসন বিজেপি পেতে পারে মণিপুরে। চার থেকে আটটি আসন পেতে পারে কংগ্রেস। এনপিপি'র দখলে যেতে পারে ৪ থেকে ৮টি আসন এবং এনপিএফের দখলেও একই ভাবে ৪ থেকে ৮টি আসন যেতে পারে বলে জানাচ্ছে সমীক্ষা। শুধু তাই নয়, সে রাজ্যের ৩৫ শতাংশ মানুষ চাউ বিজেপির বিরেন সিং তাঁদের মুখ্যমন্ত্রী হন। ২১ শতাংশ চায় প্রাক্তন মুখ্যমন্ত্রী Okram Ibobi Singh-কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+