মোদীর গড় গুজরাতে থাকছে কার দখল,হিমাচলের ক্ষমতায় কে আসছে, জানুন এবিপি-সিএসডিএসের সমীক্ষায়
হাই ভোল্টেজ গুজরাত নির্বাচনে , মোদীর গড় থাকবে কার দখলে , কেই বা ছিনিয়ে নেবে হিমাচলের মুখ্য়মন্ত্রীর আসন। দেখে নেওয়া যাক এবিপি-র সমীক্ষা কী বলছে।
হাই ভোল্টেজ গুজরাত নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতির পারদ ক্রমেই চড়েছে। গেরুয়া দুর্গ গুজরাতে বিজেপির ২২ বছরের শাসনকালের আধিপত্য ভেঙে কতটা দাঁড়াতে পারবে কংগ্রেস তা নিয়েও রয়েছে জল্পনা। দলিত ইস্যু ,পাতিদার ইস্যু ছাড়াও নোট বাতিল বা জিএসটি-র প্রভাব এই নির্বাচনে কতটা পড়বে সেদিকেও কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলের।

অন্যদিকে কংগ্রেসর দখলে থাকা হিমাচলে গেরুয়া ঝড় দেখা যাবে কী না সে নিয়েও উৎসুক রাজনৈতিক মহল। মোদীর গড় থাকবে কার দখলে , কেই বা ছিনিয়ে নেবে হিমাচলের মুখ্যমন্ত্রীর আসন। দুটি রাজ্যেই নির্বাচনের ফলাফল ১৮ ডিসেম্বর। তার আগে দেখে নেওয়া যাক এবিপি-র সমীক্ষা কী বলছে, কার পাল্লা বেশি ঝুকে রয়েছে।

গুজরাত
শুধু নরেন্দ্র মোদীর রাজ্যই নয়, গুজরাতে গত ২২ বছর ধরে শাসন চালিয়েছে বিজেপি। ফলে এই রাজ্য়ে কংগ্রেসের লডা়ই বেশ কঠিন। গত ৯ ডিসেম্বর ও আজ ১৪ ডিসেম্বর এখানে দুটি দফায় নির্বাচনের ভোটগ্রহণ সংগঠিত হয়। ১৮২ টি আসনের মধ্যে এবিপি-সিএসডিএস এর বুথ ফেরত সমীক্ষার ফলাফলে যা দেখা যাচ্ছে, তাতে আসনের নিরিখে এগিয়ে বিজেপি।
বিজেপি-১১৭ টি আসন
কংগ্রেস -৬৪ টি আসন
অন্যান্য-১ টি আসন

সৌরাষ্ট্র-কচ্ছ এলাকায় ৫৪ টি আসনের মধ্যে ৩১-৩৭ টি আসন বিজেপি-র দখল থাকবে,১৬-২২ টি আসন কংগ্রেস পাবে, বলে দাবি এবিপি-সিএসডিএস-এর সমীক্ষার।
মধ্য গুজরাতে ৪০ টি আসন রয়েছে ।এখানে ৪৭ শতাংশ থাকবে বিজেপি-র দখলে, ৪২ শতাংশ থাকছে কংগ্রেসের দখলে। অর্থাৎ ২৪ টি আসন বিজেপি-র ও ১৬ টি আসন কংগ্রেসের। এমনই দাবি এবিপি-সিএসডিএস-এর সমীক্ষার।
উত্তর গুজরাতে ৫৩ টির মধ্যে ৩২-৩৮ টি আসনই বিজেপি জিততে চলেছে, কংগ্রেস ১৬-২৮ টি আসনদখলে রাকতে পারবে বলে দাবি এবিপি-সিএসডিএস সমীক্ষার।
দক্ষিণ গুজরাতে ৩৫ টি আসনের মধ্যে এবিপি-সিএসডিেস এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২১ -২৭ টি আসন নিয়ে এগিয়ে থাকবে বিজেপি,৯-১৩ টি আসন দখলে রাখবে কংগ্রেস।
- উল্লেখ্য, গোটা গুজরাতে মোদী ম্যাজিক চলেছে বলে বহু রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। এছাড়াও প্রথম দফার ভোটগ্রহণ পর্বের থেকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব বিজেপিকে বেশি মাইলেজ দিয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

হিমাচল প্রদেশ
গুজরাতের পর হিমাচল প্রদেশেও বিজেপি সরকার আসতে চলেছে বলে দাবি এপিবি নিউজ ও সিএসডিএস-এর বুথ ফেরত সমীক্ষার। আসন প্রাপ্তির নিরিখে কোন দল কোথায় দাঁড়িয়ে দেখে নেওয়া যাক। এই রাজ্যে মোট ৬৮ টি আসনে বিজেপি, গত ৯ নভেম্বর এই রাজ্যে ভোটগ্রহণ হয়। হিমাচলপ্রদেশে কংগ্রেস ও অন্যান্যদের দখলে কয়টি আসন থাকতে পারে দেখে নেওয়া যাক।
বিজেপি-৩৮ টি আসন
কংগ্রেস-২৯ টি আসন
অন্যান্য-১ টি আসন

এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কংগ্রেসের বীরভদ্র সিং ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি-র প্রেমকুমার ধুমালের মধ্যে মূল লড়াই। দেশে মোট ৭টি রাজ্য বাদে বাকি সমস্ত রাজ্যেই বিজেপির দাপট বাড়তে চলেছে বলে দাবি এই সমীক্ষার।












Click it and Unblock the Notifications