DV Research Exit Poll Delhi 2025: ২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি? বুথ ফেরত সমীক্ষায় বড় ইঙ্গিত
DV Research Exit Poll Delhi 2025: কেজরিওয়ালের (Arvind Kejriwal) কাছে এবারের দিল্লি ভোট ছিল 'অগ্নি পরীক্ষা'। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন আপ সুপ্রিমো। স্পষ্ট জানান, আদালত থেকে 'ক্লিনচিট' পেলেও মানুষের রায় তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ। মানুষ আবার ভোট দিলে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসবেন বলেও মন্তব্য করেন অরবিন্দ কেজরিওয়াল। আর তাই জয়ের আশা নিয়েই দিল্লি দখলে ঝাপিয়ে পড়েন তিনি।
কিন্তু দিল্লির মানুষ এবার কেজরিওয়ালের উপর আস্থা রাখতে পারবে? কি বিলছে বুথ ফেরত সমীক্ষা (DV Research Exit Poll Delhi 2025)? বিজেপি না আম আদমি পার্টি মানুষ কার উপর আস্থা রাখছে এবার?

- DV Research Exit Poll Delhi 2025: সমীক্ষা বলছে বিজেপি অনেকটাই আগে
DV Research এর বুথ ফেরত সমীক্ষা (DV Research Exit Poll Delhi 2025) বলছে এবার দিল্লির বুকে বিজেপি সরকার তৈরি হতে পারে। এক্সিট পোল অনুসারে বিজেপি ৭০ টি বিধানসভা আসনের মধ্যে ৩৬ থেকে ৪৪ টি আসন পেতে পারে। অন্যদিকে আম আদমি পার্টি ২৬ থেকে ৩৪ টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস ২ থেকে তিনটি আসন পেতে পারে বলেও DV Research এর বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে।
যদিও শেষমেশ কি হয় সেদিকেই নজর সবার। আগামী ৮ তারিখ দিল্লি বিধানসভার ফল প্রকাশ হবে। কেজরিওয়াল নাকি দিল্লির বুকে এবার 'ডবল ইঞ্জিন' সরকার তা স্পষ্ট হবে।
- DV Research Exit Poll Delhi 2025: উচ্ছ্বসিত বিজেপি
আজ বুধবার সকাল থেকে ভোট হয় দিল্লির ৭০ টি বিধানসভায়। মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট। ভোট শেষে বুথ ফেরত সমিখা সামনে আসতেই উচ্ছসিত বিজেপি শিবির। এই প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী হর্ষ মালহোত্রা বলেন, গত পাঁচ বছর ধরে বিজেপি ক্রমাগত আম আদমি পার্টির দুর্নীতিকে জনগণের সামনে তুলে ধরেছে। দিল্লির মানুষ বুঝতে পারছে যে আপ প্রতারণা করেছে তাঁদের সঙ্গে। বিজেপি সরকার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির বুকে সরকার গঠন করবে বলেই আশা কেন্দ্রীয়মন্ত্রীর।
এই ফলাফল যদিসত্যি হয় তাহলে ২৭ বছর পর দিল্লির মসনদে আবার বিজেপি ঝড় বইবে। যদিও আগামী ৮ তারিখ ফল প্রকাশ হলেই সব কিছু স্পষ্ট হবে বলে দাবি আপ এবং কংগ্রেসের।












Click it and Unblock the Notifications