Chhattisgarh Exit Poll 2023: রাহুল-সোনিয়ার ভরসা রাখবেন বাঘেল! চাণক্যের পূর্বাভাসে কংগ্রেসে উল্লাস
Chhattisgarh Exit Poll 2023: বিতর্ক থাকলেও, ভুপেশ বাঘেলের নেতৃত্বে চলা কংগ্রেস সরকারের উপরেই ভরসা রাখতে চায় ছত্তিসগড়ের মানুষ। এমনটাই ইঙ্গিত News24-TodaysChanakya-এর। এবার ছত্তিসগড়ে দু'দফায় ভোট হয়। ভোট চলাকালীন একাধিক মাওবাদী হামলার ঘটনা ঘটে সে রাজ্যে।
এমনকি এক সিআরপিএফ জওয়ান শহিদ পর্যন্ত হন। আতঙ্ক থাকলেও সে রাজ্যের মানুষ কংগ্রেসের উপরেই ভরসা রাখতে চাইছে। এমনটাই ইঙ্গিত News24-TodaysChanakya-এর (Chhattisgarh Exit Poll 2023) সমীক্ষায়।

- Chhattisgarh Exit Poll 2023: কোন দল কত শতাংশ ভোট পাবে
News24-TodaysChanakya-এর সমীক্ষা (Chhattisgarh Exit Poll 2023) অনুযায়ী, এবার প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত ভোট পেতে পারে কংগ্রেস, এমনটাই বুথ ফেরত সমীক্ষায় ওঠে এসেছে। শুধু তাই নয়, বিজেপি ৪০ শতাংশ পর্যন্ত সে রাজ্যের মানুষ ভোট পেতে পারে। বাকি ১৫ শতাংশ ভোট অন্যান্যরা পাবে বলেও বুথ ফেরেত সমীক্ষায় উঠে এসেছে। চাণক্যের সমীক্ষা বলছে, ছত্তিসগড়ে কংগ্রেস এবার ৫৭ টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপিকে ৩৩ টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হবে অন্যান্যরা সেভাবে কংগ্রেস গড়ে তেমন জায়গা করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।
#TCPoll
— Today's Chanakya (@TodaysChanakya) November 30, 2023
Chhattisgarh 2023
Seat Projection
BJP 33 ± 8 Seats
Cong 57 ± 8 Seats
Others 00 ± 3 Seats#News24TodaysChanakyaAnalysis
- Chhattisgarh Exit Poll 2023: এক নজরে জন কি বাতের সমীক্ষা
জন কি বাত-এর এক্সিট পোল অনুসারে, ছত্তিশগড়ে (Chhattisgarh Exit Poll 2023) মোট ৯০ টি আসনের মধ্যে এবার কংগ্রেস ৪৭টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি পেতে পারে মাত্র ৪০ টি আসন। অন্যান্যরা দুটি আসন পাবে বলে উঠে জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায়। অর্থাৎ সে রাজ্যের ক্ষমতায় ফের একবার কংগ্রেস ফিরতে চলেছে বলে সমীক্ষায় (Chhattisgarh Exit Poll 2023) উঠে এসেছে।












Click it and Unblock the Notifications