যোগীরাজ্য উত্তরপ্রদেশ হাত ছাড়া হতে পারে বিজেপির! এবিপি-নিয়েলসনের সমীক্ষায় উঠে এল বড় চমক

সপ্তমদফা ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়ে গেল ২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে সুপার কাউন্টডাউন পর্ব। এখন অপেক্ষা ২৩ মে-র জন্য। সেদিনই জানা যাবে এই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল।

সপ্তমদফা ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়ে গেল ২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে সুপার কাউন্টডাউন পর্ব। এখন অপেক্ষা ২৩ মে-র জন্য। সেদিনই জানা যাবে এই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল।

উত্তরপ্রদেশ হাত ছাড়া হতে পারে বিজেপির! এবিপি-নিয়েলসনের সমীক্ষায় চমক

সারা দেশের লোকসভার ৫৪২ টি আসনের ভাগ্য নির্ধারণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের ,যখন প্রকাশ হবে ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল। তবে তার আগে দেখে নেওয়া যাক ২০১৯ লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা কী বলছে। দেখে নেওয়া যাক এবিপি -এসি নিয়েলসন এর বুথ ফেরত সমীক্ষা কী বলছে।

উত্তরপ্রদেশের নিরিখে এসি নিয়েলসনের সমীক্ষা বলছে , ৮০ টি আসনের মধ্যে সেরাজ্যে ২২ টি আসন পেতে চলেছে বিজেপি। বিএসপি ও এসপি জোট পেতে পারে মোট ৫৬ টি আসন। কংগ্রেসের কোটায় থাকছে মাত্র ২টি আসন। বিশ্লেষণ বলছে, মায়াবতীর বিএসপি ৩০ টি। অখিলেশের সমাজবাদী পার্টি ২৪ টি ও অজিত সিং এর রাষ্ট্রীয় লোকদলের ২ টি আসন পাওয়ার সম্ভাবনা প্রবল।

কথায় বলা হয়, সংসদের দখল ধরে রাখতে গেলে প্রয়োজন হয় উত্তরপ্রদেশকে ধরে রাখা। আর সেই উত্তর প্রদেশ যার দখলে,সেই রাজনৈতিক দলই সহজে পৌঁছে যেতে পারবে সংসদের ভিতর। তবে বিজেপির দীর্ঘ লড়াইয়ের পর উত্তরপ্রদেসের বিধানভা দখল হলেও, ২০১৯ সালে বিজেপির এই পোক্ত দূর্গেইএবার চিড় ধরতে চলেছে বলে দাবি সমীক্ষার। সেই নিরিখে, গোরক্ষক থেকে শুরু করে দলিত ইস্যুই মূলত পিছিয়ে দিয়েছে বিজেপিকে। এমনই দাবি বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+