২০১৯ লোকসভা ভোটে দিল্লির মসনদে মোদীই কি ফিরছেন! এসি নিয়েলসন-এবিপির সমীক্ষা যা উত্তর দিল
সপ্তমদফা ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়ে গেল ২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে সুপার কাউন্টডাউন পর্ব। এখন অপেক্ষা ২৩ মে-র জন্য। সেদিনই জানা যাবে এই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল।
সপ্তমদফা ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়ে গেল ২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে সুপার কাউন্টডাউন পর্ব। এখন অপেক্ষা ২৩ মে-র জন্য। সেদিনই জানা যাবে এই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল।

সারাদেশের লোকসভার ৫৪২ টি আসনের ভাগ্য নির্ধারণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের ,যখন প্রকাশ হবে ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল। তবে তার আগে দেখে নেওয়া যাক ২০১৯ লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা কী বলছে। দেখে নেওয়া যাক এবিপি -এসি নিয়েলসন এর বুথ ফেরত সমীক্ষা কী বলছে।
এসি নিয়েলসনের সমীক্ষা বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ র দখলে ম্যাজিক ফিগার ২৭২ টি আসন না থাকলেও, তাদের দখলে থাকতে পারে ২৬৭ টি আসন। অন্যদিকে ইউপিএ পেতে পারে ১২৭ টি আসন বাকি রা ১৪৮ টি আসন দখল করতে পারে। ফলে গোটা দেশের নিরিখে আঞ্চলিক দলগুলিই 'কিং মেকার' হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে।
দুপুর ২ টো পর্যন্ত নেওয়া এসি নিয়েলসন ও এবিপির সমীক্ষায় যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে 'ফের একবার মোদী সরকার' স্লোগানই জোরদার হয়ে উঠছে। তবে সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২ হলেও ,এবিপির সমীক্ষা বলছে মাত্র কয়েকটি আসনে সেই ম্যাজিক ফিগার থেকে এনডিএ কম পেতে পারে। সেক্ষেত্রে গোটা দেশের নিরিখে রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে যায় সেদিকে নজর রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications