ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস বুথ ফেরত সমীক্ষা ২০১৭
বেঙ্গালুরু, ৯ মার্চ : উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়া এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ। এখন শুধু অপেক্ষা ভোটগণনার। তবে ১১ মার্চ ফলপ্রকাশের আগে সবার নজর আজকের বুথ ফেরত সমীক্ষার দিকে। বিভিন্ন চ্যানেল ঝাঁপিয়ে পড়েছে সবার আগে বুথ ফেরত সমীক্ষা দেখানোর জন্য।
ইন্ডিয়া টুডে-র সঙ্গে অ্যাক্সিস মিলে একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় পাঁচ রাজ্যের কী ফলাফল আসুন একঝলকে দেখে নেওয়া যাক।

উত্তরপ্রদেশ
বিজেপি - ১৮৫
সমাজবাদী পার্টি + কংগ্রেস - ১২০
বহুজন সমাজ পার্টি - ৯০
অন্যান্য- ৯
- উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে পূর্বাভাস এই বুথ ফেরত সমীক্ষায়। সমাজবাদীর সঙ্গে জোট বেধেও সেভাবে লাভ পাবে না কংগ্রেস। পাশাপাশি ক্ষমতায় থাকা সমাজবাদী পার্টির ক্ষমতা হাতবদল হওয়ার সম্ভাবনা উঠে এসেছে সমীক্ষায়। মায়াবতীয় সমাজবাদী পার্টি ৯০টি আসন পেতে চলেছে বলে আভাস সমীক্ষায়।
পাঞ্জাব
বিজেপি -অকালি দল - ৪-৭
আপ - ৪২-৫১
কংগ্রেস - ৬২-৭১
অন্যান্য - ০-২
- পাঞ্জাবে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস এমনই পূর্বাভাস এই বুথ ফেরত সমীক্ষায়। সমীক্ষা বলছে আম আদমি পার্টি সবচেয়ে বেশি আসন না পেলেও ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিজেপি ও ক্ষমতায় থাকা শিরোমনি অকালি দলের জোট ক্ষমতা হারাতে চলেছে।
মণিপুর
বিজেপি ২৫-৩১
কংগ্রেস ১৭- ২৩
অন্যান্য ৯-১৫
- মণিপুরে ইন্ডিয়া টিভি বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকেই এগিয়ে রাখছে।
উত্তরাখণ্ড
বিজেপি ৪৬-৫৩
কংগ্রেস ১২-২১
বিএসপি ১-২
অন্যান্য ১-৪
- বুথ ফেরত সমীক্ষার বলছে উত্তরাখণ্ডে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
গোয়া
কংগ্রেস - ১০
বিজেপি - ১৫
আপ - ৭
অন্যান্য - ৮
- বুথ ফেরত সমীক্ষায় গোয়ায় হাওয়া বিজেপির দিকেই।












Click it and Unblock the Notifications