মহারাষ্ট্রে স্কুল পাঠ্য থেকে বাদ শিবাজী, ভোটের আগে জোর বিতর্ক
শিয়রে ভোট তার আগে ছত্রপতি শিবাজীকে স্কুল পাঠ্য থেকে বাদ দেওয়া। এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। মহারাষ্ট্র ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের চতুর্থ শ্রেণির পাঠ্য থেকে ছত্রপতি শিবাজীর জীবনী বাদ দেওয়া
শিয়রে ভোট তার আগে ছত্রপতি শিবাজীকে স্কুল পাঠ্য থেকে বাদ দেওয়া। এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। মহারাষ্ট্র ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের চতুর্থ শ্রেণির পাঠ্য থেকে ছত্রপতি শিবাজীর জীবনী বাদ দেওয়া হয়েছে। তাই শুরু হয়ে তুমুল বিতর্ক।

বোর্ডের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে মহারাষ্ট্রের শিক্ষা দফতর। বোর্ডের দাবি তাঁদের শিবাজীর পরিচ্ছেদ বাদ দেওয়ার কোনও উদ্দেশ্যই ছিল না। মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে জানিয়েছেন, চতুর্থ শ্রেণির পাঠ্যে শিবাজীকে নিয়ে কোনও আলাদা বই ছিলনা। তিনি জানিয়েছেন, ইতিহাস, ভুগোল, বিজ্ঞানের মতো পৃথক বিষয়ের বই শুরু হয় পঞ্চম শ্রেণি থেকে। গত পাঁচ বছর ধরে এটা করা হয়েছে।
একাংশের সংবাদ মাধ্যম ভুল প্রচার চালিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। কাজেই শিবাজীকে পাঠ্য থেকে বাদ দেওয়া হয়েছে এই খবর একেবারেই ভুল। কারণ ইতিহাস বিষয়টিই শুরু হচ্ছে পঞ্চম শ্রেণি থেকে। কাজেই চতুর্থ শ্রেণির পাঠ্যে ইতিহাস থাকার কোনও কথাই নেই।
রাজনৈতিক কারণে এই খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। বিধানসভা ভোটের আগে এই খবরে রাজনৈতিক পারদ যে চড়েছে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications