কুপওয়ারায় ফের জঙ্গি হামলা! পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় ফের নিরাপত্তা বাহিনী জঙ্গি সংঘর্ষ। হিন্দওয়ারায় নিরাপত্তাবাহিনীর টহলের সময় জঙ্গিরা তাদের ওপর হামলা চালায় বলে জানা গিয়েছে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় ফের নিরাপত্তা বাহিনী জঙ্গি সংঘর্ষ। হিন্দওয়ারায় নিরাপত্তাবাহিনীর টহলের সময় জঙ্গিরা তাদের ওপর হামলা চালায় বলে জানা গিয়েছে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।

গুলিতে এক জঙ্গি মারা গিয়েছে বলে অনুমান। গুলি যুদ্ধ থেকে যাওয়ার পর এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান।
উত্তর কাশ্মীরের কুপওয়ারার লংগেটে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রীয় রাইফেলসের ৩০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা টহল দেওয়ার সময় জঙ্গিরা হামলা চালায়। পাল্টা জবাব দেয় বাহিনী। পরে জঙ্গিদের সন্ধানে নিরাপত্তা বাহিনী কুকুর নিয়ে অভিযান শুরু করে।
এদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় একাধিক যুদ্ধ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে মঙ্গলবার। টাঙধার সেক্টরে পাকিস্নারে বাহিনী বিনা প্ররোচনায় গুলি চালায় বলে অভিযোগ। উরির কমলকোটেও পাকিস্তানের বাহিনী যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গুলি চালায় বলে জানা গিয়েছে।

Click it and Unblock the Notifications