কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে চিঠি পাকিস্তানের! রাহুল ছাড়াও ২ শীর্ষস্থানীয় বিজেপি নেতার নাম উল্লেখ

কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে পাঠানো পাকিস্তানের সাত পাতার চিঠিতে রাহুল গান্ধী ছাড়াও দুই বিজেপি নেতার নাম উল্লেখ করা হয়েছে।

কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে পাঠানো পাকিস্তানের সাত পাতার চিঠিতে রাহুল গান্ধী ছাড়াও দুই বিজেপি নেতার নাম উল্লেখ করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এবং উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর কাশ্মীরি কন্যাদের নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল এই নেতাকে।

কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে চিঠি পাকিস্তানের! রাহুল ছাড়াও ২ শীর্ষস্থানীয় বিজেপি নেতার নাম উল্লেখ

রাষ্ট্রসংঘে পাঠানো পাকিস্তানের চিঠিতে কাশ্মীরের মহিলাদের প্রতি অত্যাচার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। চিঠিতে বিজেপির দুই নেতার বক্তব্য তুলে ধরা হয়েছে।

৩৭০ ধারা বিলোপের পর হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিলেন, একটা সময় হরিয়ানা কন্যা ভ্রুণ হত্যার জন্য কুখ্যাত হয়ে উঠেছিল। কিন্তু তাদের প্রচারের ফলে সেখানকার পুরুষ ও মহিলার আনুপাতিক সংখ্যার পরিবর্তন হয়েছে। আগে যেখানে ১০০০ পুরুষ পিছু ৮৫০ জন মহিলা ছিল, এখন সেটা বেড়ে ৯৩৩ হয়েছে। এটা যে বড় পরিবর্তন, তা অনেকেই স্বীকার করেন, দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

এপ্রসঙ্গে তিনি বলেন ওপি ধানকর একটা সময় বলতেন, বিহার থেকে কন্যা আনতে হবে হরিয়ানায় বিয়ের জন্য। এখন মানুষ বলছে, কাশ্মীর দরজাও খুলে গিয়েছে। সেখান থেকেও কন্যা পাওয়া যেতে পারে। মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

এর আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক। সংবিধানের ৩৭০ ধারার শক্তি খর্ব করার পরে উত্তরপ্রদেশের মুজফফরনগরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেন, সরকারের নতুন সিদ্ধান্তের ফলে বিজেপি কর্মীরা সেখানে যেতে পারবেন। জমি কিনতে পারবেন এবং বিয়েও করতে পারবেন।

তিনি বলেছিলেন, আগে সেখানে মহিলাদের ওপর অত্যাচার করা হত। যদি কোনও কাশ্মীরি মহিলা বাইরের প্রদেশের কাউকে বিয়ে করতেন, তাহলে তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হত। ভারতে এবং কাশ্মীরে ভিন্ন ধরনের নাগরিকত্ব ছিল বলে উল্লেখ করেছিলেন ওই নেতা।

দলের মুসলিম কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, এবার তাঁরা উৎসব পালন করুন। এবার তাঁরা কাশ্মীরিকে বিয়ে করতে পারবেন। তবে সবাইকেই উৎসব পালন করতে আহ্বান জানিয়েছিলেন তিনি। সে তিনি হিন্দুই হোন আর মুসলিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+