'অভিজিতের প্রাপ্তিতে ভারত গর্বিত', মোদীর টুইট নোবেল জয়ীর সঙ্গে সাক্ষাতের পরই
একদিকে বিজেপি-নোবেলজয়ীর সংঘাত, অন্যদিকে প্রধানমন্ত্রীর আসনে থেকে দেশের অন্যতম 'গর্ব'কে স্বাগত জানানোর আয়োজন।
একদিকে বিজেপি-নোবেলজয়ীর সংঘাত, অন্যদিকে প্রধানমন্ত্রীর আসনে থেকে দেশের অন্যতম 'গর্ব'কে স্বাগত জানানোর আয়োজন। এমন এক প্রেক্ষাপটেই এদিন দিল্লির ৭, লোককল্যাণ মার্গে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে সাক্ষাৎ হয় নরেন্দ্র মোদীর।

এদিনের সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদী একটি টুইট বার্তায় জানান তাঁদের আলোচনা পর্বে এদিন কী উঠে এসেছে। মোদী লেখেন,' নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত সুন্দর হয়েছে। হিউম্যান এমপাওয়ারমন্ট নিয়ে তাঁর উদ্যম বারবার উঠে আসে। আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। ভারত তাঁর প্রাপ্তির জন্য গর্বিত। তাঁকে তাঁর ভবিষ্য়ৎ জীবনের জন্য শুভেচ্ছা জানাই। '
Excellent meeting with Nobel Laureate Abhijit Banerjee. His passion towards human empowerment is clearly visible. We had a healthy and extensive interaction on various subjects. India is proud of his accomplishments. Wishing him the very best for his future endeavours. pic.twitter.com/SQFTYgXyBX
— Narendra Modi (@narendramodi) October 22, 2019
প্রসঙ্গত, রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহার তরফে নোবলজয়ী অর্থনীতিবিদ প্রসঙ্গে সদ্য উঠে এসেছে এক কটাক্ষের মন্তব্য। যা নিয়ে সরগরম রাজ্য রাাজনীতি। এমন এক প্রেক্ষাপটে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙঅগে মোদীর সাক্ষাৎকারি ঘিরে ছিল তুমুল জল্পনা।












Click it and Unblock the Notifications