হানা দিতে পারে ইডি! জানেনি কি বাড়িতে নিয়ম মেনে টাকা-সোনা কত পরিমাণ রাখতে পারেন?

হানা দিতে পারে ইডি! জানেনি কি বাড়িতে নিয়ম মেনে টাকা-সোনা কত পরিমাণ রাখতে পারেন?

সাম্প্রতিক সময়ে এসএসসি দুর্নীতির তদন্তে কলকাতায় দোর্দণ্ডপ্রতাপ নেতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি (ED) । উদ্ধার করা হয়েছে প্রচুর সোনার গয়নাও। অন্যদিকে মুম্বইয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় সাড়ে এগারো লক্ষ টাকা। যার জেরে অনেকেরই মনে প্রশ্ন বাড়িতে ঠিক কত টাকা (money) নগদ এবং কত পরিমাণ সোনা (gold) রাখা যেতে পারে।

অর্থের অনুমতিযোগ্য সীমা

অর্থের অনুমতিযোগ্য সীমা

কেউ চাইলে নিজের বাড়িতে বিপুল পরিমাণ অর্থ রাখতে পারেন। তবে ইডি কিংবা আয়কর তল্লাশিতে অর্থের উৎস সম্পর্কে জানাতে হবে। ধরা যাক কেন্দ্রীয় তদন্তকারী সমস্থা কারও বাড়িতে গিয়ে ৫০ লক্ষ টাকা উদ্ধার করল। সেই সময় সেই বাড়ির মালিক কিংবা যে এই টাকার দাবি করবেন তাঁকে টাকার উৎস সম্পর্কে তথ্য দিতে হবে। যদি তার প্রমাণ দেখা কেউ না পারে, তাহলে সেই অর্থের দাবি করতে গেলে ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।

সোনার অনুমতিযোগ্য সীমা

সোনার অনুমতিযোগ্য সীমা

বাড়িতে সোনা রাখার ব্যাপারেও একটা সীমা রয়েছে। এব্যাপারে বিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা, পরিবারের পুরুষ সদস্যরা সোনা বাড়িতে রাখতে পারেন। একজন বিবাগিত মহিলা বাড়িতে ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। অবিবাহিত মহিলা ২৫০ গ্রাম সোনা রাখতে পারেন।
পরিবারের পুরুষ সদস্য বাড়িতে ১০০ গ্রাম সোনা রাখতে পারেন। এটা হল অনুমোদিত সীমা।

সীমার বাইরে হলে বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা

সীমার বাইরে হলে বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা

এই সীমার বাইরে যদি কিছু থাকে তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সোনা কিংবা সোনার অলংকার বাজেয়াপ্ত করতে পারে। এছাড়া মূল্যায়নকারী আধিকারিক বিবেচনা করে দেখবেন, এই সীমারে বাইরে যদি কিছু থেকে থাকে, তা পরিবারের রীতিনীতি কিংবা ঐতিহ্যের ওপরে ভিত্তি করে রাখা হয়েছে কিনা।

বিভ্রান্তি এড়ানোর উপায়

বিভ্রান্তি এড়ানোর উপায়

সোনার ক্ষেত্রে যে সীমার কথা বলা হয়েছে, তা একএক জন নির্দিষ্ট করদাতার জন্য প্রযোজ্য। যদি পরিবারের সব সদস্যের অলংকার একসঙ্গে থাকে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে তা গড় হিসেবে ধরা হয়। যদি যৌথ লকারে ব্যক্তিগত করদাতাদের নাম থাকে তাগলে এব্যাপারে বিভ্রান্তি সহজেই
এড়ানো যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+