সমস্যা থেকে বাঁচাতে পারেন একমাত্র মোদীই! পাকিস্তানবাসীর পরে একই দাবি প্রাক্তন RAW প্রধানের, কিন্তু কী ভাবে
তীব্র আর্থিক সংকটের মুখে পাকিস্তান। সেদেশের অনেকেই মনে করেন, ইমরান কিংবা শরিফ নয়, মোদী প্রধানমন্ত্রী থাকলে এই সমস্যার মধ্যে পড়তে হত না পাকিস্তান।
পাকিস্তানের আর্থিক সংকটের কোনও না কোনও পর্যায় থেকে বের করে আনতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। এমনটাই মনে করেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড আ্যানাসিসিস উইং-এর প্রাক্তন প্রধান অমরজিৎ সিং দুলাত।

পাকিস্তানে আর্থিক সংকট তীব্র
গত কয়েকমাস ধরে তীব্র আর্থিক সংকটের মধ্যে ভারতের প্রতিবেশী পাকিস্তান। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তলানিতে। যে কারণে অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যই তারা আমদানি করতে পারছে না। গৃহস্থলীর অনেক জিনিসের মূল্য কার্যত আকাশ ছুঁয়েছে। জিনিসপত্রের অগ্নিমূল্যের কারণে পাকিস্তানের সাপ্তাহিত মুদ্রাস্ফীতি প্রথমবারের মতো ৪০ শতাংশ পেরিয়ে গিয়েছে। সেখানে শুধু চাল কিংবা জ্বালানিই নয়, পেঁয়াজ, মুরগি, ডিমের দামেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে। ২৩ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে বছরের ভিত্তিতে মুদ্রাস্ফীতি ৪১.৫৪ শতাংশ বেড়েছে। যা আগের সপ্তাহের ছিল ৩৮.৪২ শতাংশ।
অন্যদিকে পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২২ থেকে নিম্নগামী। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান জানিয়েছে, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা থেকে তিন সপ্তাহের বেশি আমদানি করা যাবে না।

আলোচনা হতে পারে পাকিস্তানের সঙ্গে
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড আ্যানাসিসিস উইং-এর প্রাক্তন প্রধান অমরজিৎ সিং দুলাত বলেছেন, তিনি মনে করেন এই বছরের শেষের দিকে কোনও না কোনও পর্যায়ের প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের সঙ্গে কথা বলতে পারেন। তিনি বলেছেন, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখতে যে কোনও সময়ই কথা বলা যেতে পারে।

এই বছরেই পাকিস্তানকে বাঁচাবেন মোদী
চিন পাকিস্তানকে নানাভাবে সাহায্য করে এসেছে। পাকিস্তানের ওপরে চিনের ঋণের বোঝা। কিন্তু দুলাত মনে করেন, এই বছরেই প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে বাঁচাবেন। এটা তাঁর অনুমান, এব্যাপারে কোনও সরকারি তথ্য নেই বলেও জানিয়েছেন প্রাক্তন গোয়েন্দা প্রধান। তিনি বলেছেন, ভারত আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতি করেছে, তবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নতি করা বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি। প্রসঙ্গত বলে রাখা ভাল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যেমন সে দেশে এবং দেশের বাইরে কাজ করে, তার থেকেই কয়েকগুণ বেশি শক্তি নিয়ে কাজ করে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড আ্যানাসিসিস উইং।

সাধারণ মানুষ কী বলছেন
ভারত আগেই ইঙ্গিত করেছিল আর্থিক সংকটের মুখে পড়া পাকিস্তানকে তারা আর্থিক সহায়তা দিতে পারবে না। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ভারত পাকিস্তানকে সাহায্য করবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের জনগণ এব্যাপারে কী বলছে, সেদিকেই তাকিয়ে থাকবে। তিনি এব্যাপারে জনগণের অনুভূতির কথাই বলেছেন।












Click it and Unblock the Notifications