প্রণব মুখোপাধ্যায় ছিলেন আরএসএস-এর গাইডের মতো! স্মরণ করলেন মোহত ভাগবত

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু সংঘ পরিবারের কাছে অপূরণীয় ক্ষতির মতো। এমনটাই প্রতিক্রিয়া আরএসএস প্রধান মোহন ভাগবতের। একইসঙ্গে তিনি বলেন, বর্ষীয়ান কংগ্রেস নেতা আরএসএস-এর কাছে ছিলেন গা

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু সংঘ পরিবারের কাছে অপূরণীয় ক্ষতির মতো। এমনটাই প্রতিক্রিয়া আরএসএস প্রধান মোহন ভাগবতের। একইসঙ্গে তিনি বলেন, বর্ষীয়ান কংগ্রেস নেতা আরএসএস-এর কাছে ছিলেন গাইডের মতো।

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আরএসএস-এর প্রতিক্রিয়া

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আরএসএস-এর প্রতিক্রিয়া

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন আরএসএস। আরএসএস প্রধান মোহন ভাগবত জানিয়েছেন, তিনি ছিলেন গাইডের মতো। তাঁর মৃত্যুতে সংঘ পরিবারের অপূরণীয় ক্ষতি হল।

২০১৮-তে প্রণব মুখোপাধ্যায় গিয়েছিলেন আরএসএস-এর সদর দফতরে

২০১৮-তে প্রণব মুখোপাধ্যায় গিয়েছিলেন আরএসএস-এর সদর দফতরে

কংগ্রেসের প্রতি আনুগত্য বজায় রেখেও প্রণব মুখোপাধ্যায় ২০১৮ সালে গিয়েছিলেন আরএসএস-এর সদর দফতর নাগপুরে। যার পলে পুরনো দল তাঁকে সমালোচনা করতে ছাড়েনি।
কংগ্রেসের তরফ থেকে সেই সময় বলা হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি আরএসএস-এর সদর দফতরে গিয়ে ইমেজ ক্ষতিগ্রস্ত করেছেন। পাশাপাশি লক্ষ লক্ষ দলীয় সদস্যের মনে আঘাত দিয়েছেন। যদিও সেখানে প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন ভারতের আত্মা বহুত্ববাদ, সহনশীলতা এবং অন্তর্ভুক্তির।

প্রথা মেনে প্রণব মুখোপাধ্যায় গিয়েছিলেন হেডগেওয়ারের বাসভবনে

প্রথা মেনে প্রণব মুখোপাধ্যায় গিয়েছিলেন হেডগেওয়ারের বাসভবনে

নাগপুরে গিয়ে আরএসএস-এর প্রথা মেনে প্রণব মুখোপাধ্যায় গিয়েছিলেন হেডগেওয়ারের বাসভবনে। ভিজিটার্স বুকে প্রণব মুখোপাধ্যায় লিখেছিলেন, হেডগেয়ার ভারতমাতার মহান সন্তান। যার জেরে অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস।

 সমালোচনা করেছিল কংগ্রেস

সমালোচনা করেছিল কংগ্রেস

কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস-এর সদর দফতরে যাওয়ার সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, প্রণব মুখোপাধ্যায়কে ব্যাখ্যা দিতে হবে কংগ্রেস তথা দেশকে কেন, তিনি তাঁর হৃদয় পরিবর্তন করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+