নতুন করে রক্তক্ষরণ মস্তিষ্কে, আরও সংকটজনক প্রণব মুখোপাধ্যায়, জানাল দিল্লির সেনা হাসপাতাল
নতুন করে রক্তক্ষরণ মস্তিষ্কে, আরও সংকটজনক প্রণব মুখোপাধ্যায়, জানাল দিল্লির সেনা হাসপাতাল
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা আরও সংকট জনক। দিল্লির সেনা হাসপাতালে মেডিকেল বুলেটিনে এমনই উদ্বেগের খবর জানিয়েছে। মস্তিস্কে অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তাঁকে। তার মধ্যে শরীরে করোনা সংক্রমণও ধরা পড়েছে। নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে মস্তিষ্কে। এই খবর পাওয়ার পরেই মন খারাপ কীর্ণাহারের।

অবস্থা আরও সংকটজনক
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। দিল্লির সেনা হাসপাতাল মেডিকেল বুলেটিনে এমনই উদ্বেগ জনক খবর শুনিয়েছে। নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে তাঁর। গতকাল থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়
গত কালই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইটে জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কের অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তাঁকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়। তাঁর সংস্পর্ষে আসা সকলকেই আইসোলেশনে যেতে বলা হয়েছিল।

মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কীর্ণাহারে
এদিকে ঘরের ছেলের করোনা আক্রান্ত হওয়ার খবরে মন খারাপ বীরভূমের কীর্ণাহারের বাসিন্দাদের। প্রতিবছই পুজোয় গ্রামের বাড়ি যেতেন তিনি। এবারও হততো যেতেন। ঘরের ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক সেজন্য কীর্ণাহারের জপেশ্বর শিব মন্দিরে শুরু হয়েছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। আগামী ৩ দিন ধরে চলবে এই যজ্ঞ।

খবর নিয়েছেন রাষ্ট্রপতি
প্রাক্তন রাষ্ট্রপতি কেমন আছেন তা জানতে প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে ফোন করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন।












Click it and Unblock the Notifications