শ্বাস,প্রশ্বাসে সামান্য উন্নতি! এখনও ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়

শ্বাস,প্রশ্বাসে সামান্য উন্নতি! এখনও ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শ্বাস, প্রশ্বাসের সামান্য উন্নতি হয়েছে। যদিও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। দেশের ১৩ তম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়।

 ১০ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি

১০ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি

১০ অগাস্ট থেকে প্রণব মুখোপাধ্যায় ভর্তি দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেপারেল হাসপাতালে। আগের দিন রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগায় পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।

পরীক্ষায় ধরা পড়ে করোনায় আক্রান্ত

পরীক্ষায় ধরা পড়ে করোনায় আক্রান্ত

হাসপাতালে গিয়ে পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত। বিষয়টি তিনি নিয়েই টুইট করেছিলেন।

হাসপাতালেই মাথায় অপারেশন

হাসপাতালেই মাথায় অপারেশন

১০ অগাস্ট প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অপারেশন করা হয়। তার পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজরদারি করছেন।

বিরক্ত হয়ে অভিজিতের টুইট

বিরক্ত হয়ে অভিজিতের টুইট

বিভিন্ন সময়ে প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছে। যার জেরে বিরক্ত হয়ে টুইট করেছিলেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায় এখনও বেঁচে আছেন। সাংবাদিকরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ও মিথ্যা সংবাদ প্রতিফলিত হওয়ার সঙ্গে জড়িয়ে গিয়েছেন, তাতে বলাই যায় ভারতের মিডিয়া ফেক নিউজের কারখানায় পরিণত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+