লোকসভা, রাজ্যসভার আসন বৃদ্ধিতে সওয়াল! নাম না করে বিজেপিকে বার্তা প্রাক্তন রাষ্ট্রপতির

লোকসভা এবং রাজ্যসভায় আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে সওয়াল করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

লোকসভা এবং রাজ্যসভায় আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে সওয়াল করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে লোকসভার বর্তমান আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ১ হাজার এবং এর সঙ্গে তাল মিলিয়ে রাজ্যসভার আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে সওয়াল করেছেন তিনি। ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিল্লিতে দ্বিতীয় অটল বিহারী বাজপেয়ী মেমোরিয়াল লেকচারের আয়োজন করা হয়েছিল। সেখানেই ভাষণ দেন প্রাক্তন রাষ্ট্রপতি।

 নাম না করে বিজেপি বার্তা

নাম না করে বিজেপি বার্তা

নাম না করে বিজেপি বার্তা দেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, মানুষ তাদেরকে সংখ্যাতাত্ত্বিক গরিষ্ঠতা দিয়েছে। কিন্তু বেশিরভাগ ভোটার কখনই একদলকে সমর্থন করে না। ভারতীয় ভোটারদের কখনই বুঝে উঠতে পারেনি রাজনৈতিক দলগুলি। মন্তব্য করেছেন তিনি। আইনসভায় গরিষ্ঠতা থাকলেই যা খুশি করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। এই ধরনের পরিস্থিতিতে মানুষ আগে শাস্তি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থায়ী সরকারের জন্য সংখ্যাতাত্ত্বিক গরিষ্ঠতা

স্থায়ী সরকারের জন্য সংখ্যাতাত্ত্বিক গরিষ্ঠতা

প্রাক্তন রাষ্ট্রপতি জানিয়েছেন, সংসদীয় রাজনীতিতে স্থায়ী সরকার দিতে সাহায্য করে সংখ্যাতাত্ত্বিক গরিষ্ঠতা।

প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা

প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্য বিধানসভাগুলির নির্বাচনের ব্যাপারে সওয়াল করেছিলেন। যদিও প্রাক্তন রাষ্ট্রপতি এই মতের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, একবার সংবিধান সংশোধন করে এই কাজ শুরু করা হলেও, এতে কি নিশ্চয়তা আছে, যে পরবর্তী সময়ে নির্বাচিত প্রতিনিধিরা সরকারের বিরুদ্ধে অনাস্থা আনবেন না।

লোকসভা ও রাজ্যসভায় আসন বৃদ্ধিতে সওয়াল

লোকসভা ও রাজ্যসভায় আসন বৃদ্ধিতে সওয়াল

লোকসভা ও রাজ্যসভার আসন বৃদ্ধিতে সওয়াল করেছেন প্রণব মুখোপাধ্যায়। লোকসভার ক্ষেত্রে আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ১০০০ এবং সমানুপাতে রাজ্যসভার আসন বৃদ্ধির সওয়াল করেছেন। এপ্রসঙ্গে তিনি ব্রিটিশ সংসদে ৬৫০ জন সদস্যের কথা উল্লেখ করেছেন। শেষবার লোকসভার আসন বৃদ্ধি করা হয়েছিল ১৯৭৭ সালে। প্রণব মুখোপাধ্যায় বলেছেন, যা করা হয়েছিল ১৯৭১-এর জনগণনার ওপর ভিত্তি করে। সেই সময় দেশের জনসংখ্যা ছিল ৫৫ কোটি। বর্তমান পরিস্থিতিতে লোকসভা একজন সাংসদ ১৬-১৮ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন। কিন্তু একজনের পক্ষে কী এতজনের সঙ্গে কীভাবে যোগাযোগ রাখা সম্ভব, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

প্রণব মুখোপাধ্যায় বলেন লোকসভার সদস্য সংখ্যা যদি বাড়িয়ে এক হাজার করা হয়, তাহলে সংসদের সেন্ট্রাল হলকে লোকসভা করে, আর রাজ্যসভা করা যেতে পারে বর্তমান লোকসভাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+