ইভিএম সমস্যার সমাধান কোন উপায়ে, কমিশনকে পরামর্শ আমলাদের

৭৩জন উচ্চপদস্থ সরকারি কর্মী ও আমলাদের একটি গোষ্ঠী - যার মধ্যে রয়েছেন আইএএস, আইপিএস ও আইএফএস আধিকারিকরা - তাঁরা ইভিএম বিতর্কে আলোকপাত করলেন।

৭৩জন উচ্চপদস্থ সরকারি কর্মী ও আমলাদের একটি গোষ্ঠী - যার মধ্যে রয়েছেন আইএএস, আইপিএস ও আইএফএস আধিকারিকরা - তাঁরা ইভিএম বিতর্কে আলোকপাত করলেন। যার মধ্যে রয়েছেন প্রাক্তন জাতীয় নিরাপত্তা আধিকারিক শিবশঙ্কর মেনন, প্রাক্তন বিদেশ সচিব নিরুপমা মেনন রাও, প্রাক্তন অর্থ সচিব নরেন্দ্র সিসোডিয়া ও প্রাক্তন আইএএস অরুণা রায়।

ইভিএম সমস্যার সমাধান কোন উপায়ে, কমিশনকে পরামর্শ আমলাদের

প্রাক্তন আমলাদের মতে, ভিভিপ্যাট ইভিএম রেজাল্টের মতো সমান্তরাল ব্যবস্থা প্রয়োজন সুষ্ঠু নির্বাচনের জন্য। কারণ ইভিএম ব্ল্যাক বক্সের মতো কাজ করে। ভোটারের পক্ষে বোঝা সম্ভব নয় তাঁদের ভোট কোথায় গিয়েছে।

ভিভিপ্যাটের নির্বাচনে কত ভোট পড়ল তার রেকর্ড থাকে। ইভিএম নিয়ে প্রতিটি নির্বাচনের পরই ভুরি ভুরি অভিযোগ থাকে। বিশেষ করে বিরোধীরা হ্যাকিংয়ের অভিযোগ তোলে। গতবছরই কংগ্রেস ব্যালট পেপারে ভোট করার আর্জি জানিয়েছে। ফলে ইভিএম এই নির্বাচনেও বড় ইস্যু হতে চলেছে।

ফলে ভিভিপ্যাটের অডিট কার্যকরের ক্ষেত্রে কমিশনকে দায়িত্ব নিতে হবে বলে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া এক এক রাজ্যে বিধানসভা আসন এক একরকমের। কোথাও ২০টি তো কোথাও ৩০০টি। ফলে সেগুলিও নজরে রাখতে হবে।

এছাড়া হ্যাকিং রুখতে কমিশনকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে কোনও একটি ইভিএমে সমস্যা দেখা দিলেও ৯৯.৯ শতাংশ ভরসাযোগ্য অবস্থা তৈরি করে তা ধরে রাখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+