পণ্ডিতদের কাশ্মীর ত্যাগ দুঃখজনক অধ্যায়, মোছা যাবে না ইতিহাস! দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিজেপিকে নিশানা তারিগামির

পণ্ডিতদের কাশ্মীর ত্যাগ দুঃখজনক অধ্যায়, মোছা যাবে না ইতিহাস! দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিজেপিকে নিশানা তারিগামির

কাশ্মীরি পণ্ডিতদের (kashmiri pandit) কাশ্মীর (Kashmir) ছেড়ে যাওয়ার ঘটনা সেখানকার ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়। দ্য কাশ্মীর ফাইলস (the kashmir files) নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাশ্মীরের প্রবীণ সিপিআইএম (CPIM) নেতা ইউসুফ তারিগামি (Yousuf Tarigami) বলেছেন, যা করা হচ্ছে তা রাজনৈতিক লাভের জন্য। বিষয়টিকে দেশ ও জনগণের পক্ষে বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন তিনি।

 দুঃখজনক অধ্যায়

দুঃখজনক অধ্যায়

গত শতকের ৯০-এর দশকে কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছেড়েছেন। যা নিয়ে তৈরি দ্য কাশ্মীর ফাইলস বিতর্ক তৈরি করেছে। এব্যাপারে তারিগামি বলেছেন, গত কয়েক দশক ধরে কাশ্মীর খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটার দুর্ভাগ্যের। তিনি বলেছেন, কাশ্মীরের পরিচয়কে ধ্বংস করা হয়েছে। তিনি বলেছেন, ভয়ের কারণে কাশ্মীরি পণ্ডিতরা বাড়িঘর ছেড়েছিলেন। যা দেশের ইতিহাসের একটি দুঃঘজনক অধ্যায় বলেও বর্ণনা করেছেন তিনি।

 কমিশন গঠনের দাবি

কমিশন গঠনের দাবি

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারিগামি কাশ্মীরের একাধিক গণহত্যার ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেছেন, ১৯৯৮ সালে ওয়ানধামায় গণহত্যায় যেমন ২৩ জন পণ্ডিতকে মারা হয়েছিল তেমনই ১৯৯০ সালের গাও কাদালের গণহত্যার কথাও উল্লেখ করেন তিনি।
তারিগামি বলেছএন, বাধগাঁও-এ নিরাপরাধ সংখ্যালঘু ভাইবোনেদের হত্যা করে হয়েছিল, কুপওয়ারায় বাসের যাত্রীদের কারা মেরেছিল, প্রশ্ন করেন তিনি। তিনি বলেছেন সোপরে পণ্ডিত সম্প্রদায়ের বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিন্তু কুনান পোশপোরায় কী হয়েছিল।
তিনি বলেছেন, শুধু হিন্দু কিংবা মুসলিম সম্প্রদায়ের মানুষদেরই নয়, শিখ সম্প্রদায়ের ভাইবোনেদেরও হত্যা করা হয়েছিল ২০০০ সালে। এইসব ঘটনার সত্য উদঘাটনে কমিশন গঠনের দাবি তুলেছেন তিনি। তারিগামি বলেছেন, নিহতরা ফিরে আসবে না, কিন্তু তাঁদের পরিবারের সদস্যরা জানতে পারবে হত্যাকাণ্ডগুলির পিছনে কারা ছিল।

রক্তপাত প্রদর্শন করা বিপজ্জনক

রক্তপাত প্রদর্শন করা বিপজ্জনক

দ্য কাশ্মীর ফাইল প্রসঙ্গে তারিগামি বলেছেন, যা করা হচ্ছে তা রাজনৈতিক লাভের জন্য করা হচ্ছে। তবে এই রক্তপাত প্রদশ্ন করা দেশ, জনগণ এবং কাশ্মীরিদের পক্ষে বিপদজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি।

কাশ্মীরের ইতিহাস মোছা যাবে না

কাশ্মীরের ইতিহাস মোছা যাবে না

বিজেপিকে উদ্দেশ্য করে সিপিএম নেতা ইউসুফ তারিগামি বলেছেন, কাশ্মীর একটি সভ্যতার নাম। সেখানেরে ৫ হাজার বছরের ইতিহাস রয়েছে। যা কোনও বিস্ফোরক দিয়ে সেই পরিচয় মুছে ফেলা যাবে না। বিজেপির প্রতি আবেদন করে তিনি বলেছেন, তাঁর কিংবা তাঁর বন্ধুদের চোখের জনকে ভাগ করা যাবে না।

ট্র্যাজেডি উপস্থাপনের প্রয়োজন রয়েছে

ট্র্যাজেডি উপস্থাপনের প্রয়োজন রয়েছে

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআইএম নেতা তারিগামি বলেছেন, কাশ্মীরের জনগণের যেসব বিষয়ে ভুক্তভোগী, তা দেখানোর প্রয়োজন রয়েছে। তিনি বলেছেন, যারা হিংসায় বিশ্বাস করে, তারা কোন নির্দিষ্ট সম্প্রদায়কে আলাদা করেনি।
তিনি বলেছেন, যাঁরা কাশ্মীরিদের রক্ত বাজারে বিক্রি করে ব্যবসা করছে, তাদের কাছে আবেদন, দয়া করে থামুন। সেইসব ব্যক্তিরা যে ধর্মেরই হোন না কেন, তারা কাশ্মীরি ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+