বেপাত্তা হওয়ার আগে নিজেই ধরেন গাড়ির স্টিয়ারিং! চিদাম্বরমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

কুড়ি ঘন্টার বেশি সময় খোঁজ নেই চিদাম্বরমের। ফোনের সুইচ অফ। সোশ্যাল মিডিয়াতেও নেই তিনি। বাড়িতে হানা দিয়ে চিদাম্বরমকে খুঁজে পায়নি সিবিআই এবং ইডি।

কুড়ি ঘন্টার বেশি সময় খোঁজ নেই চিদাম্বরমের। ফোনের সুইচ অফ। সোশ্যাল মিডিয়াতেও নেই তিনি। বাড়িতে হানা দিয়ে চিদাম্বরমকে খুঁজে পায়নি সিবিআই এবং ইডি। এরপরেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। আর বুধবার জরুরি ভিত্তিতে তাঁর জামিনের আবেদন শুনতে রাজি হয়নি সর্বোচ্চ আদালত। সূত্রের খবর অনুযায়ী, ফোনের সুইচ অফ করে কোনও অজ্ঞাত জায়গায় আত্মগোপন করে রয়েছেন পি চিদাম্বরম।

বেপাত্তা হওয়ার আগে নিজেই ধরেন গাড়ির স্টিয়ারিং! চিদাম্বরমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

সূত্রের খবর অনুযায়ী, আরও জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় পরিস্থিতি অনুধাবন করতে পেরে গাড়ি থেকে নামিয়ে দেন চালক ও আপ্ত সহায়ককে। এরপর সেই গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান তিনি।

এদিকে দিল্লি হাইকোর্ট আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে। মূলত জেলবন্দী আইএনএক্সের তৎকালীন কর্ত্রী ইন্দ্রাণী মুখার্জির বয়ানের ভিত্তিতেই চিদাম্বরমের এই পরিস্থিতি। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি চিদাম্বরমকে আগাম জামিন দিতে অস্বীকার করা পরে সন্ধেয় দিল্লির বাড়িতে হানা দেয় সিবিআই ও ইডি। বাড়ির সামনে নোটিশ ঝুলিয়ে দেয় সিবিআই, পরবর্তী দু ঘন্টার মধ্যে হাজিরা দেওয়ার জন্য। পরবর্তী সময়ে চিদাম্বরমের খোঁজে বেশ কিছু জায়গায়
তল্লাশি চালায় ইডি ও সিবিআই।

অন্যদিকে, বুধবার জরুরি ভিত্তিতে তাঁর জামিনের আবেদন শুনতে রাজি হয়নি সর্বোচ্চ আদালত। ব্যর্থ হয়েছেন কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভির মতো দক্ষ আইনজীবীরাও।

[২১ অগাস্টের সেরা ছবি দেখে নিন একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+