Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SM Krishna Dies: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ, শোকজ্ঞাপন মোদীর

SM Krishna dies: প্রয়াত হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex Karnataka CM) তথা ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী (Former Foreign Minister) এস এম কৃষ্ণ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে মঙ্গলবার বেঙ্গালুরুর (Bengaluru) বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।

১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন সোমানাহালি মালাইয়া কৃষ্ণ ওরফে এস এম কৃষ্ণ। বেঙ্গালুরুর খোলনলচে বদলে দেশের টেকনোলজি হাব গড়ার কৃতিত্ব তাঁকেই দেওয়া হয়। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি তকমা তার আমলেই দেওয়া হয়েছিল।

sm krishna

মুখ্যমন্ত্রিত্ব ছাড়াও দেশের বিদেশমন্ত্রী হিসেবে ইউপিএ জমানায় ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন এস এম কৃষ্ণ। বিদেশ মন্ত্রকে থাকাকালীন একাধিক দেশের সঙ্গে অর্থনৈতিক ও শক্তি উৎপাদনের ব্যাপারে চুক্তি করার ক্ষেত্রে সচেষ্ট ছিলেন তিনি। তবে ২০১২-তে বিদেশমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এস এম কৃষ্ণ। রাজ্য রাজনীতিতে ফিরতেই ইস্তফা দিয়েছিলেন বলে জানা যায়।

মাঝে ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলেছেন এস এম কৃষ্ণ। ষাটের দশকে রাজনীতিতে পা তাঁর। ১৯৬২ সালে মাদুর বিধানসভা আসন থেকে কংগ্রেসকে হারিয়ে নির্দল হিসেবে জিতেছিলেন। পরে প্রজা সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিয়ে ১৯৬৮-তে উপনির্বাচনে মান্ডিয়া বিধানসভা কেন্দ্র থেকে জেতেন তিনি। ১৯৭১ সালে কংগ্রেসে যোগ দিয়ে সংসদে প্রবেশ এস এম কৃষ্ণের।

সাম্প্রতিক অতীতে ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী। ভারতের রাজনীতিতে মূল্যবান অবদানের জন্য ২০২৩ সালে পদ্মবিভূষণে (Padma Vibhushan) সম্মানিত করা হয় এস এম কৃষ্ণকে। গত ২০২৩ সালের জানুয়ারি মাসে সক্রিয় রাজনীতি থেকে পাকাপাকিভাবে অবসর ঘোষণা করেছিলেন তিনি।

এস এম কৃষ্ণের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "এসএম কৃষ্ণ জি সর্বদা সকলের উন্নয়নের স্বার্থে কাজ করেছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। পরিকাঠামোর উন্নয়নে যেভাবে জোর দিয়েছিলেন তাঁর জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। একইসঙ্গে দক্ষ নেতা ও চিন্তনবিদ ছিলেন তিনি।"

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তিনি লেখেন, "কর্ণাটকের প্রতি তার অবদানের জন্য আজীবন আমরা কৃতজ্ঞ। রাজ্য ও কেন্দ্রের মন্ত্রিত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে কর্ণাটকের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন তাঁর হাত ধরেই হয়েছিল। কংগ্রেসে যোগ দেওয়ার আগে উনিই ছিলেন আমার রাজনৈতিক অভিভাবক। ওঁর প্রয়াণে পরিবার ও অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+