মুকুল দিলেন মাস্টারস্ট্রোক, জঙ্গলমহলে বিজেপির টিকিটে কি তবে প্রার্থী ভারতী ঘোষ

আভাসটা আগে থেকেই ছিল। ভারতী ঘোষ নিজেই বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন পদ্মশিবিরে যোগ দেওয়ার কথা। সেটা ছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর।

আভাসটা আগে থেকেই ছিল। ভারতী ঘোষ নিজেই বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন পদ্মশিবিরে যোগ দেওয়ার কথা। সেটা ছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর। তারপর কেটে গিয়েছে ১৩ মাস। এতদিনে গেরুয়া পতাকাহাতে তুলে নিলেন তিনি। সেইসঙ্গে জানিয়ে দিলেন তাঁর পরবর্তী লক্ষ্য।

বিজেপির টিকিটে প্রার্থী?

বিজেপির টিকিটে প্রার্থী?

স্বভাবতই ভারতী দেবীর যোগদানে একটা প্রশ্ন উঠেছিল, তিনি কি আসন্ন লোকসভায় জঙ্গলমহলে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন? মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর ভারতী ঘোষ সেই প্রশ্নে ধন্দ রেখেই দিলেন। তিনি বলেন, আমি এই জন্য বিজেপিতে যোগ দিইনি।

ভারতীদেবীর জবাব

ভারতীদেবীর জবাব

ভারতীদেবীর কথায়, কে কোথায় প্রার্থী হবে, সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে দল। আমি বিজেপিতে এসেছি, মানুষের হয়ে কাজ করতে। দল আমাকে যে সুযোগ দেবে, সেইমতোই কাজ করব। এতদিন মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি, এখনও তাই করব।

অজ্ঞাতবাস থেকে পদ্মশিবিরে

অজ্ঞাতবাস থেকে পদ্মশিবিরে

উল্লেখ্য, ২০১৮ আগস্টে এক অডিও বার্তায় ভারতীদেবী রাজনৈতিক অবস্থান করেছিলেন। তিনি জানিয়েছিলেন, শীঘ্রই রাজনীতিতে যোগ দিতে চলেছেন তিনি। বিজেপির সঙ্গে যে সখ্যতা বাড়ছিল। এরপর অজ্ঞাতবাস থেকেই তিনি বিজেপির হেড কোয়ার্টারে গিয়ে যোগ দিলেন পদ্মশিবিরে।

মুকুলের হাত ধরে বিজেপিতে

মুকুলের হাত ধরে বিজেপিতে

মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়ও উপস্থিতিতে ভারতী ঘোষ হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা। সবং উপনির্বাচনের পর থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্কে তিক্ততা শুরু হয় ভারতীদেবীর। তাঁর বিরুদ্ধে বিজেপিকে সাহায্যের অভিযোগ ওঠে। বদলি করে দেওয়া হয় ভারতী ঘোষকে। তিনি ইস্তফা দেন আইপিএস হিসেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+