বিজেপিতে ভিড়েই ‘মা’-এর বিশ্বসেরা পুলিশ অফিসারকে নিশানা ভারতী ঘোষের

‘মা’ মুখ ফিরিয়ে নিয়েছিলেন আগেই, তাই অজ্ঞাতবাস কাটিয়ে ‘মেয়ে’ ভিড়লেন বিজেপিতে। আর বিজেপিতে যোগ দিয়েই তিনি তোপ দাগলেন ‘মা’ মমতাকে।

'মা' মুখ ফিরিয়ে নিয়েছিলেন আগেই, তাই অজ্ঞাতবাস কাটিয়ে 'মেয়ে' ভিড়লেন বিজেপিতে। আর বিজেপিতে যোগ দিয়েই তিনি তোপ দাগলেন 'মা' মমতাকে। নিশানা করলেন কলকাতার কমিশনার রাজীব কুমারকে। তাঁর সাফ কথা, রাজ্য সরকারের গঠিত সিটের মাথায় তো তিনিই ছিলেন। যদি তিনি সঠিক পথে থাকেন, তবে কেন ভয় পাচ্ছেন সিবিআইকে।

বিজেপিতে ভিড়েই ‘মা’-এর বিশ্বসেরা পুলিশ অফিসারকে নিশানা ভারতী ঘোষের

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। একদা মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মা' বলে ডেকেছিলেন। বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের 'মা'। আর জঙ্গলমহলকে তিনি ভারতীদেবীর হাতেই ছেড়ে দিয়েছিলেন।

এবার শিবির ত্যাগ করে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় 'বিশ্বসেরা' পুলিশ অফিসার রাজীব কুমারকে নিশানা করলেন। তাঁর সেই নিশানা দিয়েই বুঝিয়ে দিলেন এবার গেরুয়া জার্সি গায়ে তুলে তিনি ছেড়ে কথা বলবেন না রাজ্যের শাসকদলকে। রাজ্যের অনেক কীর্তিই তিনি ফাঁস করে দেবেন। পুলিশের অনেক গোপনীয়তাই সামনে চলে আসবে এরপর।

একদিকে রাজীব কুমারকে নিয়ে চাপে রাজ্যের শাসক দল। তারপর একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস অফিসার যোগ দিলেন বিজেপিতে। মোক্ষম সময়ে আঘাত হানল বিজেপি। বিজেপি যে এ ব্যাপারে কোমর বেঁধেই নেমেছে এবং সঠিক সময় বেছেছে, তা স্পষ্ট হয়ে গেল আবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+