গোয়ার 'স্ট্রংম্যান' প্রাক্তন মুখ্যমন্ত্রী ইস্তফা দিতেই মমতার প্রশংসায় পঞ্চমুখ! সাগর পাড়ে তুঙ্গে জল্পনা

গোয়ার 'স্ট্রংম্যান' প্রাক্তন মুখ্যমন্ত্রী ইস্তফা দিতেই মমতার প্রশংসায় পঞ্চমুখ! সাগর পাড়ে তুঙ্গে জল্পনা

কংগ্রেসের নেতা হিসাবে গোয়ায় প্রায় চার দশক কাটিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফলেইরো। এরপর ৪০ বছর ধরে কংগ্রেসের 'স্ট্রংম্যান' লুইজিনহো ফলেইরো তাঁর দলের বিধায়ক হিসাবে পদত্যাগ পত্র জমা দিতেই তুঙ্গে জল্পনা। এদিনই কংগ্রেস থেকে নিজের বেরিয়ে আসার কথা জানিয়েছেন তিনি। এরপরই গোয়ার রাজনীতিতে তুমুল হইচই শুরু হয়। মনে করা হচ্ছে গত কয়েক দিন ধরে সাগরপাড়ের বালুকাবেলায় যে ঘাসফুল ফোটার জল্পনা ছিল, তা লুইজিনহো ফলেইরোর হাত ধরেই সফল হতে চলেছে। এদিকে, এদিন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছাড়তেই মুখ খোলেন লুইজিনহো।

রাহুল ঘনিষ্ঠের মুখে মমতার স্তূতি

রাহুল ঘনিষ্ঠের মুখে মমতার স্তূতি

এককালে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত লুইজিনহো ফলেইরো এদিন দলের সঙ্গে ৪০ বছরের সম্পর্ক ছিন্ন করেন। তিনি জানান, তিনি গত ৪০ বছর ধরে একজন 'কংগ্রেসম্যান' হিসাবে পরিচিত রয়েছেন, আর এবার তিনি আরও বৃহত্তম কংগ্রেস পরিবারের সদস্য হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। আর তা থেকেই জল্পনা তুঙ্গে উঠেঠে যে, তাহলে কি এই প্রাক্তন গোয়ার নেতা এবার তৃণমূলে যোগ দিচ্ছেন?

মমতার স্তূতি

মমতার স্তূতি

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো এদিন বলেন,' মমতা হলেন একজন স্ট্রিট ফাইটার। গোয়া তাঁকে চায়। তিনি মহিলা সশক্তিকরণের একজন প্রতীক। তিনি বিভিন্ন বিভেদমূলক শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। তিনিই একমাত্র বিজেপির সামনে সরাসরি চ্যালেঞ্জ। আমি তাঁকে গোয়া আসতে অনুরোধ করছি, আর এই দায়িত্ব নিতে বলছি। '

কংগ্রেসকে তুলোধনা

কংগ্রেসকে তুলোধনা

গোয়ার নভেলিমের বিধায়ক লুইজিনহো। তিনি এদিন কার্যত কংগ্রেসকে একহাত নিয়ে জানান, 'আমি কংগ্রেসে থেকে সহ্য করেছি। আর আমি চাই গোয়ার বাসিন্দাদের এই সহ্য করার প্রক্রিয়া বন্ধ হোক। আমি নীরবে সহ সহ্য করেছি। যদি আমার এই কষ্টের পরিমাণ এতটা হয়, তাহলে ভাবুন গোয়ার মানুষ কী সহ্য করেছে।'

সাগরপাড়ে ঘাসফুল

সাগরপাড়ে ঘাসফুল

বহুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া যাওয়া নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল। ইতিমধ্যেই বিজেপি শাসিত ত্রিপুরায় পা রেখেছেন মমতা। এবার তিনি নিজের বিস্তা র গোয়ার দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন বলে বহু দিন ধরেই জল্পনা ছিল। সূত্রের খবর আরব সাগরের তীরের এই এলাকায় আগেই পৌঁছে গিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই প্য়াকের ২০০ কর্মী। তাঁরা গোয়াল মাটিতে তৃণমূলের হয়ে ২২ গজ প্রস্তুতি শুরু করেছেন বহুদিন আগেই । এরপর স্বয়ং তৃণমূল নেত্রী এবার গোয়ার মাটিতে পা রাখবেন বলে জানা গিয়েছে। মূলত, ২০২৪ সালে হাইভোল্টেজ লোকসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সারা দেশে নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন মমতা। তারমধ্যে গোয়ায় তৃণমূলের দাপট ধরে রাখার ঘটনা আরও একটি দিক।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+