'ভারত কোনও কড়া পদক্ষেপ করবে না', তাওয়াং নিয়ে ভুল ভাবছে বেজিং চ্যালেঞ্জ প্রাক্তন বিদেশ সচিবের
'ভারত কোনও কড়া পদক্ষেপ করবে না', তাওয়াং নিয়ে ভুল ভাবছে বেজিং চ্যালেঞ্জ প্রাক্তন বিদেশ সচিবের
তাওয়াং সীমান্তে চিনা ফৌজের আস্ফালনের মোক্ষম জবাব দিতে জানে ভারত। যদি বেজিং মনে করে ভারত চুপ করে থাকবে তাহলে ভুল করছে। এমনই হুঙ্কার দিয়েছেন দেশের প্রাক্তন বিদেশ সচিব বিজয় গোখলে। তিনি বলেছেন চিন ভাবছে ছোট খাট সীমান্ত লঙ্ঘনে তেমন কড়া কোনও পদক্ষেপ করবে না ভারত। কারণ মোদী সরকারের উপরে রাজনৈতিক চাপ রয়েছে। কিন্তু সেটা ভেবে বেজিং ভুল করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজয় গোখলে।

তাওয়াংয়ে আস্ফালন
হঠাৎ করে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চিনা ফৌজের আস্ফালন। গত ৯ জানুয়ারি তাওয়াং সীমান্তে বিতর্কিত জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করে চিনা ফৌজ। হঠাৎ করে অরুণাল প্রদেশের তাওয়াং সীমান্তকে কেন টার্গেট করল বেজিং। এই নিেয় ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও ভারতীয় সেনা দক্ষতার সঙ্গে লালফৌজকে প্রতিহত করেছে। চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষে চার ভারতীয় জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে বড় কিছু ঘটেনি এমনই দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বেজিংকে হুঁশিয়ারি
তাওয়াংয়ের ঘটনা নিয়ে বেজিংকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিদেশ সচিব বিজয় খোখলে। তিনি চিনকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেজিং যদি ভেবে থাকে সীমান্তে ছোটকাট উঁকি ঝুঁকি মারলে ভারত তেমন পদক্ষেপ করবে না। তাহলে ভুল করছে। চিন ভাবছে ভারতের উপরে রাজনৈতিক চাপ রয়েছে তাই মোদী সরকার বেজিংয়ের বিরুদ্ধে তেমন কড়া পদক্ষেপ করতে চাইবে না। কিন্তু বেজিংয়ের সেই ভাবনা চিন্তা একেবারেই ভ্রান্ত। ভারত কড়া পদক্ষেপ করতে জানে। কিন্তু ধৈর্য ধরতেও জানে। সেকারণেই তাওয়াংরে ঘটনার পর এখনও ভারত তেমন কোনও পদক্ষেপ করেনি।

তৈরি সেনা
তাওয়াং সীমান্তে সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বায়ুসেনাকে। তাওয়াং সীমান্তে ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষের পরেই বায়ু সেনা আকাশ পথে নজরদারি শুরু করে। সেই সঙ্গে পাঠানো হয়েছে অতিরিক্ত ২ কোম্পানি সেনাও। তাওয়াং সীমান্তকে শক্তিশালী করতে সেনাবহিনীকে শীত মোকাবিলায় বিশেষ পোশাক এবং জুতো দেওয়া হয়েছে। সেই সঙ্গে আকাশ পথে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, পানীয় জল। প্রচণ্ড ঠান্ডা শরীর গরম রাখতে কোরিয়ায় বিশেষ কালো লবন দেওয়া হচ্ছে জওয়ানদের। এই কালো লবন নাকি শরীর গরম রাখতে সাহায্য করে।

রাষ্ট্রপুঞ্জের নিন্দা
অরুণাচল প্রদেশে চিনের আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জে। এই নিয়ে আন্তর্জািতক মহলেও নজরে পড়েছে চিন। বারবার ভারত সীমান্তে চিনা ফৌজের এই আস্ফালন কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত কয়েক বছর ধরেই লাদাখ, ডোকালা এবং অরুণাচল প্রদেশে একের পর এক আস্ফালন শুরু করেছে চিন। ভারত যোগ্য জবাব দিচ্ছে ঠিকই কিন্তু বিনা প্ররোচনায় চিনের এই আস্ফোলন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications