অরুণ জেটলির শেষকৃত্য রবিবার বিকেলে নিগমবোধ ঘাটে, প্রস্তুতিপর্ব সারা বিজেপির
শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকস্তব্ধ দেশ। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকস্তব্ধ দেশ। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। নিগমবোধ ঘাটে হবে তাঁর শেষকৃত্য। বাসভবন থেকে বিজেপির কার্যালয় হয়ে বিকেলে দেহ পৌঁছবে নিগমবোধ ঘাটে। তারপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলির মরদেহ শনিবার বিকেলেই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয় কৈলাশ কলোনিতে তাঁর বাসভবনে। সারা রাত বাড়িতেই শায়িত থাকবে অরুণ জেটলির মৃতদেহ। রবিবার সকাল দশটা নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। সেখানে তাঁর মরদেহ শায়িত থাকবে। নেতা-কর্মীরা তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন।
এরপর দুপুর দুটো নাগাদ তাঁর মরদেহ বিজেপির সদর দফতর থেকে বের করে নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। ২০১৮ সালের ১৪ মে বিদেশে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর। তারপর থেকেই শারীরিক অসুস্থতায় বারবার তিনি বিদেশে ছুটেছেন। এমনকী শারীরিক অসুস্থতার জন্য প্রথম মোদী সরকারের শেষ বাজেটও পেশ করতে পারেননি তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications