মনমোহন সরকারের আপত্তিতে মহাকাশে নজির সৃষ্টিতে দেরি, পাল্টা কংগ্রেসেরই কৃতিত্ব দাবি
লোকসভার আগে হাটে হাঁড়ি ভেঙে দিলেন প্রাক্তন ডিআরডিও প্রধান। ইউপিএ আমলের ডিআরডিও প্রধান ভি কে সারস্বত বলেন, ইউপিএ সরকার মিশন শক্তির কাজ আটকে দিয়েছিল।
লোকসভার আগে হাটে হাঁড়ি ভেঙে দিলেন প্রাক্তন ডিআরডিও প্রধান। ইউপিএ আমলের ডিআরডিও প্রধান ভি কে সারস্বত বলেন, ইউপিএ সরকার মিশন শক্তির কাজ আটকে দিয়েছিল। মনমোহন সরকার সাহস দেখাতে পারেনি মিশন শক্তির প্রয়োগের ক্ষেত্রে। যদিও কংগ্রেসের পক্ষে আহমেদ প্যাটেল মিশন শক্তির জন্য ইউপিএ জমানার বিজ্ঞানী ও গবেষকদের কৃতিত্ব দিয়েছেন।

প্রাক্তন ডিআরডিও প্রধান বলেন, মনমোহন সরকার যদি মনে করত, তাহলে চার-পাঁচ বছর আগেই এই নজির তৈরি করতে পারত ভারত। কিন্তু তা হয়নি। চার-পাঁচ বছর পর মোদী জমানায় এসে মহাকাশে নজির গড়ল ভারত। বিশ্বের চতুর্ত দেশ হিসেবে মহাকাশে উপগ্রহ ধ্বংস করল ভারতীয় মিসাইল।
Former DRDO Chief Dr VK Saraswat on #MissionShakti: We made presentations to National Security Adviser&National Security Council, when such discussions were held, they were heard by all concerned, unfortunately, we didn't get positive response (from UPA), so we didn't go ahead. pic.twitter.com/qJDMtc3Kf2
— ANI (@ANI) March 27, 2019
এখন এই মিশনের কৃতিত্ব কার তা নিয়ে দুই দলই নিজেদের সমর্থনে যুক্তি খাঁড়া করতে শুরু করেছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে 'মিশন শক্তি'র প্রয়োগের কথা জানিয়েছেন। লোকসভা ভোটের ফায়দা তুলতেই মোদী এ কথা ঘোষণা করেছেন বলে বিরোধীরা অভিযোগ তোলেন।
Ahmed Patel,Congress: The UPA government had initiated the #ASAT program which has reached fruition today. I congratulate our space scientists and the visionary leadership of Dr Manmohan Singh. #MissionShakti (file pic) pic.twitter.com/mEo2XU8yTd
— ANI (@ANI) March 27, 2019
কংগ্রেসের পক্ষে আহমেদ প্যাটেল দাবি করেন, এই সাফল্যে ইউপিএ জমানার। তার কারণ এই মিশনের অনুমোদন দিয়েছিল ইউপিএ সরকার। সেই সময়কার বিজ্ঞানী ও গবেষকদের কৃতিত্ব দিতেই হবে। এখন প্রয়োগ হয়েছে, এখনকার বিজ্ঞানী-গবেষকদের কৃতিত্বও রয়েছে। যদিও তৎকালীন ডিআরডিও প্রধান বলেন, ইউপিএ সরকার প্রকল্পের কাজ বন্ধ করে দিতে বলেছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications